ময়মনসিংহ , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পানিতে ডুবে কিশোরগঞ্জে ৯ জনের মৃত্যু: ২ দিনে প্রাণ গেল ৪ শিশুরও সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে : ডা. শফিক মান্দায় মাটির নিচে লুকানো ৮০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার, গ্রেফতার ১ পূর্বধলায় জনগণের ভালবাসায় সাড়া দিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন মোঃ এরশাদ খাঁন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন জানিয়েছেন আইনমন্ত্রী দেশে অর্ধশত কোটি টাকার মালিক মাত্র ১৫ জন! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার বলেছেন প্রধানমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই জানিয়েছেন চিফ প্রসিকিউটর অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনার মানে হয় না: ককরোচ জনতা পার্টি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ইরানের সেই টিভি উপস্থাপিকা সাহসিকতার পুরস্কার পেলেন

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১১:০৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

গেল ১৬ জুন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবির ভবনে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। উপস্থাপিকা সাহার এমামি ঠিক সেই সময় টিভিতে লাইভে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বলছিলেন। তখনই প্রচণ্ড বিস্ফোরণের শব্দ। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে টিভি স্টেশনটিতে। এতে প্রাণ হারান বেশ কয়েকজন সংবাদকর্মী।চ্যানেলটির সম্প্রচার কিছু সময় পর বন্ধ হয়ে যায় ।

হামলার কিছুক্ষণের মধ্যেই আবারও লাইভ অনুষ্ঠানে ফিরে আসেন উপস্থাপিকা এমামি। তার এই সাহসিকতা ও পেশাদারিত্ব সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। তাকে অপরাজেয় ও সাহসী হিসেবে আখ্যা দেয় বহু মানুষ।

সাহার এমামির পক্ষে এবং নিহতদের পরিবারের উদ্দেশে পুরস্কার গ্রহণ করেন ভেনেজুয়েলায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলি চেগিনি।

প্রেসিডেন্ট মাদুরো ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চালানো সাম্প্রতিক হামলার কঠোর সমালোচনা করেন এবং ইরানি জনগণ, নেতৃত্ব ও সেনাবাহিনীর অটল অবস্থানের প্রশংসা করেন।

এদিকে উপস্থাপিকা এমামি সাহসিকতার প্রতি সম্মান জানিয়ে তাকে নিজের গোল্ড মেডেল উৎসর্গ করেন ইরানের অলিম্পিক জয়ী শুটার জাভাদ ফরৌঘি। ইরানের নারী ও পরিবার বিষয়ক উপ-রাষ্ট্রপতি বলেন, ‘ইরানি নারীর সাহসের প্রতীক এমামি।’

সাহার এমামি মূলত ফুড ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করলেও ২০১০ সালে সংবাদ উপস্থাপনায় আসেন। তিনি ইরানের সরকারি চ্যানেলে খবর উপস্থাপনা করে দেশজুড়ে পরিচিতি পান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পানিতে ডুবে কিশোরগঞ্জে ৯ জনের মৃত্যু: ২ দিনে প্রাণ গেল ৪ শিশুরও

ইরানের সেই টিভি উপস্থাপিকা সাহসিকতার পুরস্কার পেলেন

আপডেট সময় ১১:০৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫