ময়মনসিংহ , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আজ ২১শে সেপ্টেম্বর, আন্তর্জাতিক শান্তি দিবস জ্বালানি তেলের নতুন দাম কার্যকর, লিটারে বাড়ল ২০ টাকা নেত্রকোনায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি উখিয়ায় পালংখালী সীমান্তে ১ লাখ ইয়াবা উদ্ধার, সাঁতরে মিয়ানমারে পালিয়ে গেল দুই পাচারকারী পতেঙ্গায় দুই টন চোরাই কয়লাসহ দুটি বোট জব্দ নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ দুই কারবারি গ্রেপ্তার অবৈধ সিসা কারখানা উচ্ছেদের দাবিতে কটিয়াদীতে মহাসড়ক অবরোধ ঝিনাইগাতীতে পর্যটন মোটেল নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন শেরপুর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা আতাহরুল ইসলাম আতা সভাপতি, শওকত হোসেন সাধারণ সম্পাদক দেশে এত মেধাবী চিকিৎসক, তবু রোগীরা বিদেশে যান কেন বলেছেন স্বাস্থ্যমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

উখিয়ায় পালংখালী সীমান্তে ১ লাখ ইয়াবা উদ্ধার, সাঁতরে মিয়ানমারে পালিয়ে গেল দুই পাচারকারী

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:৪১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যাগ ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারে পালিয়ে যায় দুই মাদক পাচারকারী।

গত ​রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীন পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী আনজুমানপাড়া এলাকার ফাইসাখাল আব্দুর রহমানের ঘের এলাকায় এই অভিযান পরিচালনা করে।

​উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।​তিনি জানান, রোববার দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটে নিয়মিত টহলের অংশ হিসেবে বিজিবি সদস্যরা সীমান্তবর্তী ওই এলাকায় অবস্থান করছিলেন। এ সময় মিয়ানমার থেকে দুই ব্যক্তি হাতে ব্যাগ নিয়ে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখেন তারা। সন্দেহজনক হওয়ায় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। বিজিবির উপস্থিতি বুঝতে পেরে পাচারকারীরা তাদের সাথে থাকা ব্যাগগুলো ফেলে দ্রুত নাফ নদীতে ঝাঁপ দেয় এবং সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

​তিনি আরও জানান, পরবর্তীতে পাচারকারীদের ফেলে যাওয়া পলিব্যাগে তল্লাশি চালিয়ে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেট থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থলে আশপাশে ব্যাপক তল্লাশি চালানো হলেও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

​উদ্ধারকৃত ইয়াবার সাথে জড়িত ও এর নেপথ্যে থাকা চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বর্তমানে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

​উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে অত্যন্ত কঠোর অবস্থানে থেকে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আজ ২১শে সেপ্টেম্বর, আন্তর্জাতিক শান্তি দিবস

উখিয়ায় পালংখালী সীমান্তে ১ লাখ ইয়াবা উদ্ধার, সাঁতরে মিয়ানমারে পালিয়ে গেল দুই পাচারকারী

আপডেট সময় ১০:৪১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬