ময়মনসিংহ , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ফেয়ারডিল ও বুপ্রেনরফিন ইনজেকশন জব্দ শিবগঞ্জে এসআরবির যৌথ অভিযান: ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩ শেরপুর সীমান্তে ৫০ বোতল ভারতীয় মদসহ আটক ২ জরাজীর্ণ ঘরে ২১ বছরের গবেষণা, উদ্ভাবন করেছেন ধানের ২৫ জাত কলমাকান্দায় স্কুলব্যাগে ভারতীয় মদ, দুই যুবক আটক ৩২ বোতল মদ উদ্ধার, বাজারমূল্য ৭২ হাজার টাকা নেত্রকোণার দুর্গাপুরে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ খুলনায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, মিলের নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে মামলা ও ক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির মাদকবিরোধী লিফলেট বিতরণ: প্রতিরোধ গড়ার অঙ্গীকার স্থানীয়দের শাল্লায় একই পরিবারের ৩ শারীরিক প্রতিবন্ধী সন্তান, চরম কষ্টে দিন কাটছে মা-বাবার মাটির টানে, উদ্ভাবনের শক্তিতে: শেরপুরে ২৫ জাতের ধান উদ্ভাবন সেন্টু কুমার হাজংয়ের
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

উখিয়ায় পৃথক অভিযানে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১২:২৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের পৃথক অভিযানে ১ লাখ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
​

গত সোমবার (৩১ আগস্ট) রাতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) ও উখিয়া থানা পুলিশের সদস্যরা পৃথক স্থানে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করেন। ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
​

বিজিবি সূত্র জানায়, সোমবার রাত আনুমানিক ৮টার দিকে বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল নিয়মিত দায়িত্ব পালনকালে বালুখালী বিএসপি পোস্টের দক্ষিণ পাশে ‘ফাইসা খাল’ এলাকায় মিয়ানমার থেকে নৌকাযোগে এক ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে। বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে ওই ব্যক্তি নৌকা থেকে লাফ দিয়ে সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

​পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে বক্সের ভেতর লুকিয়ে রাখা ৯০ হাজার পিস ইয়াবা ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।​অন্যদিকে, একই রাতে আনুমানিক ৯টার দিকে উখিয়া থানা পুলিশের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে বালুখালী বিওপির বিজিবি সদস্য ও উখিয়া থানা পুলিশের একটি যৌথ দল নারিকেল বাগান এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি জলাভূমির নিচে লুকিয়ে রাখা আরও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনাতেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

​৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক পাচারের সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় এবং নিজস্ব গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই অভিযান অব্যাহত থাকবে।
​উদ্ধার করা ইয়াবা ও মোবাইল ফোনের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ফেয়ারডিল ও বুপ্রেনরফিন ইনজেকশন জব্দ

উখিয়ায় পৃথক অভিযানে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী

আপডেট সময় ১২:২৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬