ময়মনসিংহ , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
উখিয়ায় মাছের ক্যারেটে দুই লাখ ইয়াবা জব্দ, পাচারকারী পলাতক নালিতাবাড়ীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন ব্রহ্মপুত্র নদ থেকে যুবকের মরদেহ উদ্ধার বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে চেষ্টা’র মানবিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক পূর্বধলায় ,রাজধলা বিলের জলে ইতিহাস, ঐতিহ্য আর চাপিলার স্বাদ রামুতে এসআরবি-১৫ এর অভিযানে মোটরসাইকেল ও ধারালো অস্ত্র উদ্ধার ডিমলায় ১৮ পিস ইয়াবাসহ দুইজন আটক আসন্ন পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনে  ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা মোহাম্মদ আলীর পূর্বধলা বাজারে দীর্ঘদিনের আস্থার প্রতিষ্ঠান ‘এ.আর ইলেকট্রনিক্স অ্যান্ড সার্ভিস সেন্টার’
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

উখিয়ায় মাছের ক্যারেটে দুই লাখ ইয়াবা জব্দ, পাচারকারী পলাতক

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:০১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

​কক্সবাজারের উখিয়ায় জেলের ছদ্মবেশে মাছের ক্যারেট মাথায় নিয়ে ইয়াবা পাচারের সময় অভিযান চালিয়ে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী পালিয়ে যেতে সক্ষম হন।

গত ​সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীন উনচিপ্রাং বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী মেজরের ঘের এলাকায় এ অভিযান পরিচালনা করে।

​উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে সীমান্তবর্তী পিলার বিআরএম-১৭ থেকে আনুমানিক ৫০০ মিটার উত্তর এবং শূন্যলাইন থেকে প্রায় ৩০০ গজ পশ্চিম দিক দিয়ে এক ব্যক্তি মাথায় মাছের ক্যারেট নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছিলেন।

​বিজিবি সদস্যরা তাকে সন্দেহভাজন হিসেবে চ্যালেঞ্জ করলে তিনি মাথায় থাকা মাছের ক্যারেটটি ফেলে দ্রুত পাশের গ্রামের দিকে পালিয়ে যান। পরবর্তীতে ক্যারেটটি তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেটের ভেতর থেকে দুই লাখ পিস ইয়াবা জব্দ করা হয়।

​তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। পাশাপাশি এই মাদক পাচার চক্রের সাথে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ছবি যুক্ত

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উখিয়ায় মাছের ক্যারেটে দুই লাখ ইয়াবা জব্দ, পাচারকারী পলাতক

উখিয়ায় মাছের ক্যারেটে দুই লাখ ইয়াবা জব্দ, পাচারকারী পলাতক

আপডেট সময় ১০:০১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬