ময়মনসিংহ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে বিসিকের শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু নেত্রকোণায় কলমাকান্দায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব অনুষ্ঠিত গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নেত্রকোণায় মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার জানিয়েছেন শামা ওবায়েদ চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী নতুন কুঁড়ির ১০টি ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ সাদিক কায়েমের বাড়িতে হামলা কাপুরুষোচিত জানিয়েছেন জামায়াত আমির
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

এই মুহূর্তেই একটি নির্বাচিত সরকার দরকার বললেন রুহিন হোসেন প্রিন্স

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৩:১০:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

এই মুহূর্তেই একটি নির্বাচিত সরকার দরকার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে এ মন্তব্য করেন তিনি।

রুহিন হোসেন প্রিন্স বলেন, গণতন্ত্রের পথে যাত্রার জন্য ভালো ইলেকশন, তার জন্য প্রয়োজনীয় সংস্কার… আর আমাদের যেই কর্তৃত্ববাদী স্বৈরাচারী কাঠামো, এইটা যাতে সবসময় না উঠতে পারে, সেক্ষেত্রে একচুয়ালি অর্থনৈতিক দুর্বৃত্তায়ন ভাঙাটাই প্রধান বিষয়। কিন্তু ওনারা (উপদেষ্টারা) আলোচনার মধ্যে আর ঢুকতে পারেননি শ্বেতপত্র কমিটি করে। কিন্তু সেই জায়গায় কতগুলো গণতান্ত্রিক সংস্কারের প্রস্তাব বা পারলে তারা করবেন— এটাই তো কথা ছিল। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে, ওনারা কাজটাকে অনেক বেশি ছড়িয়ে ফেলানোর পর এবং অনেকের অতিকথন, অপ্রয়োজনীয় কথন আজকে এ ধরনের নতুন একটা সংকট তৈরি করেছে।

তিনি বলেন, যিনি একসময় উপদেষ্টার দায়িত্বে ছিলেন, তার কাছ থেকে আমরা এ ধরনের (সেফ এক্সিট ইস্যু) কথা শুনতে চাই না। কিন্তু যখন একটা জিনিস প্রতিষ্ঠিত হয়ে গেল, আমরা কীভাবে ভালোভাবে এই পথের যাত্রাটা ঠিকমত করে এগিয়ে যাব সেটাই আমাদের প্রশ্ন হওয়া দরকার। রাজনৈতিক দলগুলো তাদের মতো কাজ করছে। আমি যদি মনে করি আমার এজেন্ডাই এখানে প্রতিষ্ঠিত হবে, এটা ভাবার কোনো কারণ নেই।

সিপিবির সাবেক সাধারণ সম্পাদক বলেন, এই মুহূর্তেই দরকার একটা নির্বাচিত সরকার। এছাড়া, অন্য জায়গায় গেলেই নতুন জটিলতা তৈরি হতে পারে। সেটি আমাদের আরেক ধরনের সংকটে ফেলেতে পারে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে বিসিকের শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু

এই মুহূর্তেই একটি নির্বাচিত সরকার দরকার বললেন রুহিন হোসেন প্রিন্স

আপডেট সময় ০৩:১০:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫