ময়মনসিংহ , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন, এতে সরকারের করার কিছু নেই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী তীব্র খাদ্য ঝুঁকিতে পড়বে বাংলাদেশের এক কোটি ৮১ লাখ মানুষ জানিয়েছে ডব্লিউএফপি চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা কবে: শিক্ষামন্ত্রী ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছাতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী অপরাধ বৃদ্ধি নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের তথ্যের মিল নেই বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার নেত্রকোনা সদর ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হতে চায় বিশিষ্ট সমাজ সেবক মোখলেছুর রহমান দলীয় বহিষ্কারেই গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নয় জানিয়েছেন ইসি মাছউদ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে পৌঁছেছে ৩৬.৪৭ বিলিয়ন ডলারে জিয়াউর রহমান হত্যা মামলা: ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের আসামি মোজাফফর ​ভাইস অ্যাডমিরাল র‍্যাঙ্ক ব্যাজ পেলেন নতুন নৌবাহিনী প্রধান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

একদিনে ৯৪ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১১:১৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

যুদ্ধবিধ্বস্ত গাজায় লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সর্বশেষ মঙ্গলবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন স্থানে চালানো হামলায় অন্তত ৯৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ত্রাণ সহায়তার জন্য অপেক্ষারত অবস্থায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬০ জন। লেবাননের সংবাদমাধ্যম আল-মায়েদিনের খবরে এই তথ্য উঠে এসেছে।

অবরুদ্ধ গাজা উপত্যকার একাধিক এলাকায় নতুন করে হামলা চালানো হয়েছে। গাজা শহরের দক্ষিণের আল-জাইতুন এলাকায় একটি বাড়িতে গোলাবর্ষণে প্রাণ হারিয়েছেন এক নারী। উত্তর গাজার জাবালিয়ার পূর্বাঞ্চলে কয়েকটি আবাসিক ভবন গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। ওই এলাকায় বিমান হামলাও অব্যাহত রয়েছে।

গাজার দক্ষিণের শহর খান ইউনিসের কেন্দ্রস্থলে এক আবাসিক ভবনে বিমান হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। শহরের আল-কাতিবা এলাকা ও স্ট্রিট ৫-এও গোলাবর্ষণ করা হয়। এসব হামলায় ব্যাপক প্রাণহানির ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনের রাজনৈতিক সংগঠন হামাস।

হামাসের দাবি, ত্রুটিপূর্ণ ত্রাণ বিতরণ ব্যবস্থার কারণে এ পর্যন্ত ৫১৬ জন নিহত, আহত হয়েছেন ৩ হাজার ৭৯৯ জন এবং নিখোঁজ রয়েছেন ৩৯ জন। সংগঠনটি বলছে, ত্রাণ বিতরণের স্থানগুলোকে ‘ইচ্ছাকৃত মৃত্যুকূপে’ পরিণত করেছে ইসরায়েল। তাদের ভাষায়, খাদ্য সরবরাহকে অস্ত্র বানিয়ে পরিকল্পিতভাবে ফিলিস্তিনিদের অনাহার, অপমান ও গণহত্যার শিকার করা হচ্ছে।

হামাসের দাবি, জাতিসংঘ-পরিচালিত একটি নিরাপদ ত্রাণ বিতরণ ব্যবস্থা চালু করতে হবে। একই সঙ্গে গাজায় চলমান ‘গণহত্যা ও যুদ্ধ’ বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তারা। পাশাপাশি, যুদ্ধাপরাধের দায়ীদের আন্তর্জাতিক বিচারের আওতায় আনারও দাবি জানিয়েছে হামাস।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন, এতে সরকারের করার কিছু নেই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

একদিনে ৯৪ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

আপডেট সময় ১১:১৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫