ময়মনসিংহ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে পাঁচবিবি কৃষি বিভাগ নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ ফরিদপুর গোপালনগরে জেলি-কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দু’জনের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ নেত্রকোনায় কলমাকান্দাকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কক্সবাজারে সাইফুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ২৪ ঘণ্টায় গ্রেপ্তার

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১২:৪১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

ক্সবাজারের জাদী পাহাড় এলাকায় চাঞ্চল্যকর সাইফুল ইসলাম (২৯) হত্যা মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি সাদমান সিহাবকে (৩০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনা হয়।

​এসআরবি-১৫ সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর সকালে পাওনা টাকা পরিশোধের কথা বলে সাইফুল ইসলামকে জাদী পাহাড় এলাকায় ডেকে নেওয়া হয়। পরে দুপুরে মোটরসাইকেল সংক্রান্ত বিরোধ ও বাকবিতণ্ডার একপর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় সাইফুলকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

​এই হত্যাকাণ্ডের পর আসামিদের গ্রেফতারে তাৎক্ষণিক অভিযান শুরু করে এসআরবি-১৫। গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কক্সবাজার সদর থানার খুরুশকুল স্টিল ব্রিজ এলাকা থেকে সাদমান সিহাবকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।

​গ্রেপ্তার সাদমান সিহাব কক্সবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব টেকপাড়া এলাকার মঞ্জুর আলমের ছেলে। এসআরবি-১৫ জানায়, তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা ছাড়াও একাধিক মাদক ও ফৌজদারি মামলা রয়েছে।​আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য গ্রেপ্তারকৃত আসামিকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার

কক্সবাজারে সাইফুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ২৪ ঘণ্টায় গ্রেপ্তার

আপডেট সময় ১২:৪১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬