ময়মনসিংহ , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পানিতে ডুবে কিশোরগঞ্জে ৯ জনের মৃত্যু: ২ দিনে প্রাণ গেল ৪ শিশুরও সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে : ডা. শফিক মান্দায় মাটির নিচে লুকানো ৮০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার, গ্রেফতার ১ পূর্বধলায় জনগণের ভালবাসায় সাড়া দিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন মোঃ এরশাদ খাঁন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন জানিয়েছেন আইনমন্ত্রী দেশে অর্ধশত কোটি টাকার মালিক মাত্র ১৫ জন! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার বলেছেন প্রধানমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই জানিয়েছেন চিফ প্রসিকিউটর অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনার মানে হয় না: ককরোচ জনতা পার্টি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কিশোরগঞ্জে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টার ঝড়ে  ফসল, বিশেষ করে ভুট্টা, ইরি বোরো ধান এবং শাকসবজি তছনছ হয়ে গেছে। এছাড়াও এলাকার বেশকিছু টিনের ঘর এবং কয়েক হাজার গাছপালা উপড়ে পড়ে। এই ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে কৃষি বিভাগ।

ঝড়ের কারণে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে গিয়ে অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে। খুঁটি ভেঙ্গে যাওয়ার পাশাপাশি গাছের ডাল ভেঙ্গে বৈদ্যুতিক তারও ছিঁড়ে যায়, যার ফলে পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

কৃষকরা জানান, বাহাগিলি ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের কৃষক আয়নাল হোসেন, লালবাবু এবং মিয়া শামীম হোসেন বলেন, তাদের গ্রামে ৪০ থেকে ৫০ বিঘা জমির ভুট্টাক্ষেত সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।

চাঁদখানা ইউনিয়নের নগরবন গ্রামের কৃষক জামাল উদ্দিন বলেন, তার তিন বিঘা জমির ধান ঝড়ে শুইয়ে পড়েছে, যা কাঁটতে বেশি শ্রমিক লাগবে এবং ফলনও কমবে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ঝড়ের তাণ্ডবে ৩০ থেকে ৩৫ বিঘা জমির ভুট্টাক্ষেত নষ্ট হয়েছে এবং গাছপালা ভেঙ্গে পড়েছে। তবে, কৃষি কর্মকর্তা লোকমান আলম জানান, ঝড়ের সময় শিলাবৃষ্টি না হওয়ায় ধানের ক্ষতি কম হয়েছে।

এদিকে, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম নুরুজ্জামান মিয়া জানান, ঝড়ে দুইটি বিদ্যুৎ খুঁটি ভেঙ্গে গেছে এবং ৬টি স্থানে পোল হেঁলে গেছে। গাছের ডাল ভেঙ্গে বিদ্যুৎ তার ছিঁড়ে যাওয়ায় পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তিনি জানান, মেরামতের পর বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পানিতে ডুবে কিশোরগঞ্জে ৯ জনের মৃত্যু: ২ দিনে প্রাণ গেল ৪ শিশুরও

কিশোরগঞ্জে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

আপডেট সময় ০১:০১:২২ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫