ময়মনসিংহ , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘কেমন আছ, লেখাপড়া করছ তো?’: সংসদে শিক্ষার্থীদের খোঁজ নিলেন শিক্ষামন্ত্রী ​কালবৈশাখীর তান্ডব: ৮ জেলায় বজ্রপাতে ১৩ জনের মৃত্যু ​বিসিবি সভাপতির পদ ছাড়ছেন না তামিম, পদত্যাগের খবর ভিত্তিহীন ঈশ্বরগঞ্জে বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণ: বাধা দেয়ায় মা জেলহাজতে, কাঁদছে আড়াই বছরের শিশু শিগগিরই কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়ক উন্নয়নের আশ্বাস দিলেন সড়কমন্ত্রী বিগত সরকার বিদ্যুতের ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী পূর্বধলায় স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতির কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত, ধানখেত থেকে ১৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার পূর্বধলা থানায় নয়া ওসির দায়িত্ব গ্রহণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কোলের সন্তান বিক্রি করে মায়ের অপহরণ নাটক ৫০ হাজার টাকায়

কুমিল্লার দেবিদ্বারে ২৭ দিন বয়সী কন্যাশিশুকে ৫০ হাজার টাকায় বিক্রি করে পরে অপহরণের নাটক সাজানোর অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। পুলিশের তদন্তে ও সিসিটিভি ফুটেজে ঘটনার সত্যতা প্রকাশ পায়।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দুপুরে আকলিমা বেগম তার শিশু কন্যা হাফসাকে চিকিৎসার কথা বলে দেবিদ্বার উপজেলা সদরে নিয়ে যান। সেখানে এক নিঃসন্তান দম্পতির কাছে ৫০ হাজার টাকায় শিশুটিকে বিক্রি করেন। পরে তিনি বুড়িচং উপজেলার সাবের বাজার এলাকায় সড়কের পাশে অচেতন হয়ে পড়ে ‘সন্তান অপহরণ’-এর গল্প প্রচার করেন। স্থানীয়রা বিষয়টি দেবপুর ফাঁড়ি পুলিশকে জানালে পুলিশ তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের কাছে পৌঁছে দেয়।

আকলিমা বেগম দেবিদ্বার পৌরসভার বড়আলমপুর গ্রামের দিনমজুর কামাল হোসেনের স্ত্রী। তিনি নিজের ভুল স্বীকার করে বলেন, হাসপাতালে এক নার্স তার মেয়ের শারীরিক সমস্যার কথা বলে তাকে নিরুৎসাহিত করেন এবং বিক্রির জন্য প্ররোচনা দেন। তবে বিক্রির টাকা তাৎক্ষণিকভাবে পাননি বলেও দাবি করেন তিনি।

এদিকে, শিশুটির বাবা কামাল হোসেন বলেন, তিনি দিনমজুরি করে সংসার চালান এবং সন্তানের লালন-পালনে কোনো অভাব ছিল না। স্ত্রীর এমন সিদ্ধান্তের বিষয়ে তিনি কিছুই জানতেন না।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মা স্বেচ্ছায় সন্তান বিক্রি করে অপহরণের নাটক সাজান। সিসিটিভি ফুটেজ ও তথ্য-উপাত্ত যাচাই করে শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘কেমন আছ, লেখাপড়া করছ তো?’: সংসদে শিক্ষার্থীদের খোঁজ নিলেন শিক্ষামন্ত্রী

কোলের সন্তান বিক্রি করে মায়ের অপহরণ নাটক ৫০ হাজার টাকায়

আপডেট সময় ১১:১৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬