খুলনা মহানগরীর লবণচরা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ মো. শহিদুল্লাহ (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের জব্বার সড়কের বিপরীত পাশে নিউটাউন আবাসিক এলাকার সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শহিদুল্লাহ নোয়াখালীর বেগমগঞ্জ থানার ঘাটলা এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত ওজিউল্লাহ এবং মাতার নাম নূর জাহান বেগম।কেএমপি কমিশনার মো. সাজ্জাদুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেনের তত্ত্বাবধানে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই শরিফুল ইসলাম। এ সময় এএসআই আনোয়ার হোসেন ও কনস্টেবল শেখ আশরাফুল আলম উপস্থিত ছিলেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

স্টাফ রিপোর্টার 


















