ময়মনসিংহ , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাঁচবিবিতে এসএসসি ও সমমানের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বেনাপোলে পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ অস্ত্র কারবারি গ্রেপ্তার পাঁচবিবিতে জিপিএ-৫ প্রাপ্ত ১০১ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা গোপালগঞ্জে সম্প্রীতি ও নিরাপত্তার বার্তা নিয়ে পূজা মণ্ডপে পুলিশ সুপার দলিল না পেয়ে সাবেক এমপির বাড়িতে ভুক্তভোগী পরিবারের অবস্থান খুলনায় ২০০ পিস ইয়াবাসহ নোয়াখালীর যুবক গ্রেপ্তার শেরপুরে শারদীয় দুর্গোৎসব-১৪৩৩ উপলক্ষে বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা সীমান্তে পূজা মণ্ডপের নিরাপত্তায় ৫৯ বিজিবির কঠোর নজরদারি টেকনাফে নিখোঁজের কয়েক ঘণ্টা পর উদ্ধার রোহিঙ্গা কিশোর ও চট্টগ্রামের কিশোরী খুলনায় সরকারি কর্ম কমিশনের নতুন ভবন উদ্বোধন, উপস্থিত ছিলেন হুইপ বকুলসহ বিশিষ্টজনেরা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বেনাপোলে পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ অস্ত্র কারবারি গ্রেপ্তার

​যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের এক বিশেষ অভিযানে দেশীয় তৈরি একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ এক অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।​গ্রেপ্তারকৃত আসামির নাম মিয়ারাজ গাইন (২৭)। তিনি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার শংকরপুর গ্রামের সিরাজুল গাইনের ছেলে।

গত ​শুক্রবার (১৭ অক্টোবর) রাতে তথ্যটি নিশ্চিত করে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার এসআই মাহাবুবুর রহমানের নেতৃত্বে এএসআই সুজন হোসেন ও কনস্টেবল আঃ হাইসহ একটি বিশেষ চৌকস দল বেনাপোল-যশোর মহাসড়কে অভিযান পরিচালনা করে। রাত ১২টা ২০ মিনিটের দিকে থানাধীন ভবারবেড় এলাকায় অবস্থিত ‘মেসার্স বেনাপোল ফিলিং স্টেশন’-এর সামনে একটি ইঞ্জিনচালিত ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়।

​তল্লাশিকালে ভ্যানটির চালকের আসনের ওপরের ছাউনির ভেতর সতর্কতার সাথে লুকিয়ে রাখা সাদা পলিথিনে মোড়ানো একটি দেশীয় তৈরি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। একই সাথে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ভ্যানচালক মিয়ারাজ গাইনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

​বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এ সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচবিবিতে এসএসসি ও সমমানের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বেনাপোলে পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ অস্ত্র কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০২:৫৮:৫২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬