ময়মনসিংহ , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খুলনার চাঞ্চল্যকর জোড়া খুন: টুঙ্গিপাড়া থেকে এজাহারভুক্ত ২ আসামি গ্রেফতার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ ও সমালোচনার অধিকার সবার বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী বর্তমান সরকার আওয়ামী লীগের পথেই হাঁটছে বলেছেন জামায়াত আমির বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী নালিতাবাড়ীতে নিখোঁজ দুই কিশোরের মরদেহ পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার সৌদিতে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান: এক সপ্তাহে ফেরত পাঠানো হলো ১৩,৭২৪ জন নেত্রকোণায় জেলা প্রশাসনের মোবাইল কোর্ট: ৪ মাদকসেবীকে কারাদণ্ড, জব্দ সাড়ে সাত বস্তা পলিথিন ইতিহাস চর্চার মাধ্যমে ভবিষ্যৎ নির্মাণে ভূমিকা রাখতে হবে: নজরুল বিশ্ববিদ্যালয়ে বাউবি উপাচার্য বিশেষ অভিযানে ব্যাটারিচালিত অটোরিকশাসহ ১,৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১: বিজয়নগর থানা পুলিশ শান্তিগঞ্জে চালকসহ আটক ১: প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা ও গাড়ি জব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

খুলনার চাঞ্চল্যকর জোড়া খুন: টুঙ্গিপাড়া থেকে এজাহারভুক্ত ২ আসামি গ্রেফতার

খুলনার লবণচরায় সংগঠিত চাঞ্চল্যকর জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মঞ্জুরুল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।গত ​রবিবার (২৩ আগস্ট) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার বর্নি দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‍্যাব-৬-এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল।​গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— মো. ফারুক (২১) এবং মাসুদুল ইসলাম কদর (১৮)।

​র‍্যাব সূত্রে জানা গেছে, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করার পর টুঙ্গিপাড়ায় বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়।​উল্লেখ্য, গত ১৯ আগস্ট খুলনা নগরীর লবণচরা এলাকায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুই যুবক খুন হন। ঘটনার দিন সন্ধ্যায় হরিণটানা আশিবিঘা এলাকার বালুর মাঠে দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে মঞ্জুরুল ইসলাম (২২) নিহত হন। এর পর একই দিন রাত পৌনে ১০টার দিকে শিশুবাগান আশিবিঘা এলাকা থেকে নাজমুল (১৯) নামে অপর এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

​পরপর দুটি হত্যাকাণ্ডের ঘটনায় লবণচরা ও সংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হলে জড়িতদের গ্রেফতারে জোর তৎপরতা শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।

​গ্রেফতারকৃত ফারুক ও কদরকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা নগরীর লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব জানিয়েছে, এ জোড়া হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান অব্যাহত রয়েছে।​প্রসঙ্গত, এর আগে এ জোড়া হত্যা মামলার প্রধান আসামি হিসেবে চিহ্নিত আলামিন হাসান ওরফে সাইফিসহ আরও কয়েকজনকে পৃথক অভিযানে গ্রেফতার করে র‍্যাব-৬।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনার চাঞ্চল্যকর জোড়া খুন: টুঙ্গিপাড়া থেকে এজাহারভুক্ত ২ আসামি গ্রেফতার

খুলনার চাঞ্চল্যকর জোড়া খুন: টুঙ্গিপাড়া থেকে এজাহারভুক্ত ২ আসামি গ্রেফতার

আপডেট সময় ০৩:৪০:১৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬