ময়মনসিংহ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে পাঁচবিবি কৃষি বিভাগ নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ ফরিদপুর গোপালনগরে জেলি-কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দু’জনের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ নেত্রকোনায় কলমাকান্দাকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত: নতুন সদস্য গ্রহণ ও ৫ সদস্যের কমিটি গঠন

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:২১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।​সভায় সভাপতিত্ব করেন খুলনা মফস্বল প্রেসক্লাবের সভাপতি মহিদুল ইসলাম শাহীন। যৌথভাবে সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নবীন ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন।​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা অ্যাডভোকেট মেহেদী ইনসার।

​প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মেহেদী ইনসার বলেন, মফস্বল সাংবাদিকরা সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাংবাদিকদের যৌক্তিক দাবি ও অধিকার আদায়ে তিনি সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

​সভাপতির বক্তব্যে মহিদুল ইসলাম শাহীন বলেন, “খুলনা মফস্বল প্রেসক্লাব শুধু একটি সংগঠন নয়, এটি মফস্বল সাংবাদিকদের একটি পরিবার। পারস্পরিক ঐক্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সবাইকে কাজ করতে হবে। সকলের সহযোগিতায় প্রেসক্লাবকে আরও শক্তিশালী করা হবে।”
​

সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম জোরদার, সদস্যদের পেশাগত উন্নয়ন এবং সংগঠনকে আরও কার্যকর করার বিষয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
​এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী যুবায়ের আলম, মফিজুল রহমান টুকু, মীর ফারুক হোসেন, বরুণ কান্তি মন্ডল, অমলেন্দু বিশ্বাস ও আলম; সহ-সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ, মো. মনজুর আলম ও মো. রিপন হোসেন; কোষাধ্যক্ষ মো. মাজহারুল আলম; আলী ইমরাজ জুয়েল; সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম টুকু; প্রচার সম্পাদক আলহাজ্ব হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম; আইন বিষয়ক সম্পাদক ইমরান জামান কাজল; যুব ও ক্রীড়া সম্পাদক মো. সোহেল রানা; ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. বদরুজ্জামান ও সরদার সাঈদ হাসান বাবু; এবং মহিলা সম্পাদিকা ইরানী পারভীন।
​

এছাড়া মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এস. এম. জাকারিয়া ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অজিত কুমার রায়, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আব্দুল জলিল ও নিত্যানন্দ মহলদার, নির্বাহী সদস্য বাবু অধিকারী, মো. আল মাহফুজ শাওন, হোসেন মোহাম্মদ হাফিজ ডালিম, তানভীর আহমেদ ফারুক, মোহাম্মদ রমজান আলী, মোহাম্মদ আকবর আলী মোল্লা ও আরাফাত হোসেন জনিসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

​সভায় নতুন সদস্য হওয়ার জন্য ১৪ জন আবেদন করেন। যাচাই-বাছাই শেষে লাকী মৌসুমীসহ ছয়জনকে নতুন সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়।
​এছাড়া সংগঠনের পরবর্তী কার্যক্রম ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে ৫ সদস্যবিশিষ্ট একটি বিশেষ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সদস্যরা আগামী এক সপ্তাহের মধ্যে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন বলে সভায় জানানো হয়।মতবিনিময় সভা শেষে মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার

খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত: নতুন সদস্য গ্রহণ ও ৫ সদস্যের কমিটি গঠন

আপডেট সময় ১১:২১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬