ময়মনসিংহ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, এমন কাজ থেকে বিরত থাকুন জানিয়েছেন রিজভী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ১৪৩টি ভারতীয় মোবাইল ফোন ও বিড়ির সরঞ্জাম জব্দ শিবপুরে মোবাইল কোর্টে দুই মামলায় জরিমানা ও একজনকে ২ মাসের কারাদণ্ড দুর্গাপুরে ১১০ বোতল এসকাফসহ নারী আটক, স্বামী পলাতক আদমদীঘিতে ইউএনও-এসিল্যান্ডের হস্তক্ষেপে ৪০ পরিবারের চলাচলের পথ মুক্ত পূর্বধলা বাজারের উন্নয়নে ড্রেনেজ সংস্কার ও যানজট নিরসনের দাবি ব্যবসায়ীদের দেওয়ানগঞ্জে জেলা প্রশাসকের বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ জামালপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ঢাকা জেলা পুলিশের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‍্যাংক ব্যাচ পরিধান ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গণধোলাইয়ে টেরা বাবু নিহত

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১২:০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • ৪৪৭ বার পড়া হয়েছে

রাজধানীর লালবাগের শহীদনগর এলাকায় গণধোলাইয়ে তৌফিকুল ইসলাম কিলার বাবু ওরফে টেরা বাবু (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ রোববার (১৭ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে মুমূর্ষু অবস্থায় সেনা সদস্যরা ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল খান জানান, গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শহীদনগর লোহার ব্রিজ এলাকায় স্থানীয় জনতা ওই যুবককে ধরে গণধোলাই দেয়। এরপর তারা খবর দেয় আজিমপুর আর্মি ক্যাম্পে। ক্যাম্পের সদস্যরা আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 ওসি আরও জানান, নিহত যুবক এলাকায় কিলার বাবু ও টেরা বাবু নামে পরিচিত। তার নামে লালবাগ থানায় মাদক মামলাসহ ৮-১০টি মামলা রয়েছে। তার বাসা শহীদনগর এলাকায়। বাবার নাম ইউনুস খান। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, এমন কাজ থেকে বিরত থাকুন জানিয়েছেন রিজভী

গণধোলাইয়ে টেরা বাবু নিহত

আপডেট সময় ১২:০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫