ময়মনসিংহ , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেত্রকোনার কলমাকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দলীয় ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পাবনা জেলার ফরিদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও সাব-রেজিস্ট্রার দুটি গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় ভূমি সেবা ব্যাহত শিক্ষামন্ত্রীর ঝটিকা অভিযান: না জানিয়েই কেন্দ্র পরিদর্শনে যাওয়ার ঘোষণা জ্বালানি দামের সঙ্গে সমন্বয় করে পরিবহন ভাড়া নির্ধারণ হবে জানিয়েছেন ডা. জাহেদ আদালতে হাজির না হওয়ায় মুফতি আমির হামজার বিরুদ্ধে পরোয়ানা তৌকীর আমার জীবনের ‘প্রথম ভিলেন’ জানিয়েছেন আবুল হায়াত ​বাংলাদেশ থেকে কর্মী নিতে পর্তুগালের প্রতি আহ্বান প্রশাসনহীন নালিতাবাড়ী: থেমে ছে উন্নয়ন : বেড়েছে ভোগান্তি ” ট্রাম্পের আক্রমণাত্মক বক্তব্যে পাকিস্তানের তীব্র প্রতিবাদ ও সতর্কতা পূর্বধলায় মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ, কারণ দর্শানোর নোটিশ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গাজায় ইসরায়েলি হামলায় ১৫ নারী-শিশু নিহত

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৩৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
  • ২০৮ বার পড়া হয়েছে

সংগ্রহীত ছবি

মাটি ও মানুষ সংবাদ-

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে একটি স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় ১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। ওই স্কুলটিতে ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন।

সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়, গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, নুসেইরাত ক্যাম্পে জাতিসংঘ পরিচালিত আবু আরবান সাইটে এই হামলা ঘটে। এটি গত আট দিনে স্কুল-আশ্রয় কেন্দ্রে ইসরায়েলের পঞ্চম হামলা। গাজার সিভিল ডিফেন্স এজেন্সির মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, আবু আরবান স্কুলে হাজার হাজার বাস্তুচ্যুত লোক আশ্রয় নিয়েছিল। হামলায় নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তাদের বিমান বাহিনী নুসেইরাতের ইউএনআরডব্লিউএ-এর আবু আরবান স্কুল ভবনের এলাকায় সন্ত্রাসীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের মতে, ভবনটি ইসরায়েলি সৈন্যদের ওপর আক্রমণের ঘাঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছিল।

এএফপিটিভির ছবিতে দেখা গেছে, তিন তলা কমপ্লেক্সটির রেলিংয়ের ওপরে কাপড় ও বিছানা ছড়িয়ে-ছিটিয়ে আছে এবং জাতিসংঘের লোগো সম্বলিত একটি দেয়ালও উড়িয়ে দেওয়া হয়েছে। ভেতরের ঘরগুলোও গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

গাজায় ইসরায়েলি হামলায় ১৫ নারী-শিশু নিহত-

গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রায় ৩৮ হাজার ৬০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও প্রায় ৮৯ হাজার মানুষ আহত হয়েছেন।

জাতিসংঘের মতে, ইসরায়েলের আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনার কলমাকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দলীয় ক্ষমতার অপব্যবহারের অভিযোগে

গাজায় ইসরায়েলি হামলায় ১৫ নারী-শিশু নিহত

আপডেট সময় ০১:৩৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪