গোপালগঞ্জ পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন করেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।
প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার পুলিশ লাইন্সের রেশন স্টোর ও বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. নাফিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রনি হাওলাদার এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস প্রবেশনার)-সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

স্টাফ রিপোর্টার 





















