ময়মনসিংহ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির নেত্রকোনার কেন্দুয়ায় রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামের ওরিয়েন্টেশন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ময়মনসিংহে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের বর্ণাঢ্য শোভাযাত্রা ত্রিশালে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল সুনামগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপিত আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপিত বগুড়ার শিবগঞ্জে বধির বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে খাদ্যে ও জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনার গোপালগঞ্জে যথাযথ মর্যাদায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত নওগাঁর বদলগাছী উপজেলায় এক কিশোরীকে (১৫) একাধিকবার ধর্ষণ ও শ্লীলতাহানির নরসিংদীতে তেলবাহী ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গোপালগঞ্জে যথাযথ মর্যাদায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০২:১৮:১২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

​ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। দিবসটি উদযাপনের অংশ হিসেবে গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ির উদ্যোগে শহরের প্রাণকেন্দ্রে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

​গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবরের নেতৃত্বে গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ি থেকে সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি বের হয়। উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কেন্দ্রীয় কালীবাড়িতে এসে শেষ হয়। এতে জেলা প্রশাসক মোহাম্মদ আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মোহাম্মদ হাবীবুল্লাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

​এর আগে গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়িতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে পূজা-অর্চনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পূজা উদ্‌যাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্রনাথ বাড়ৈর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবর। এছাড়া জেলা প্রশাসক মোহাম্মদ আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মোহাম্মদ হাবীবুল্লাহ, স্ট্যাম্প ভেন্ডার ও জুয়েলারি দোকানের মালিক সঞ্জয় সিকদারসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

​আলোচনা সভা শেষে দুপুরে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এসব কর্মসূচির মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর অনুষ্ঠানমালা সমাপ্ত হয়। এছাড়া জেলার কোটালীপাড়া, মুকসুদপুর, টুঙ্গিপাড়া ও কাশিয়ানী উপজেলা সদরসহ বিভিন্ন এলাকার আশ্রম ও মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

গোপালগঞ্জে যথাযথ মর্যাদায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

আপডেট সময় ০২:১৮:১২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬