ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সেনাবাহিনী ছাড়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: তিনগুণ নিরাপত্তা ও ড্রোনে নজরদারি নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে থানা পুলিশের প্রস্তুতি সভা গোপালগঞ্জে ৫৭তম বিশ্বমান দিবস পালিত ধামইরহাটে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ সুজানগর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা পূজামন্ডপসমূহ পরিদর্শন করেন পাবনায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ নিরাপত্তায় আনসারের ব্যাপক প্রস্তুতি, সদস্য মোতায়েনে ডিজিটাল পদ্ধতি দেশের অর্থ লুটে বিলাসী জীবনযাপন করছেন ফ্যাসিবাদের দোসররা বলে মন্তব্য করেছেন রিজভী ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৭নং রামগোপালপুর ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত নবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তা সভা, বিতরণ সরকারি সহায়তা ঠাকুরগাঁওয়ে ৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার: ডিবির অভিযান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গোপালগঞ্জে ৫৭তম বিশ্বমান দিবস পালিত

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৯:৫৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

“অভিন্ন লক্ষ্যে উন্নত বিশ্ব—সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি” প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৭তম বিশ্বমান দিবস পালিত হয়েছে।গত ​বুধবার (১৪ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও বিএসটিআই গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)

এস এম তারেক সুলতান।
​বিএসটিআই গোপালগঞ্জ কার্যালয়ের প্রধান ও উপপরিচালক প্রকৌশলী খালিদ রেজা চৌধুরীর সভাপতিত্বে সভাটি পরিচালিত হয়। পরিদর্শক (মেট্রোলজি) তাসনীম দোহার সঞ্চালনায় সভায় বিএসটিআই-এর সহকারী পরিচালক (সিএম) গোবিন্দ কুমার ঘোষসহ অন্যান্য কর্মকর্তা ও অতিথিরা বক্তব্য রাখেন।

​প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পণ্য ও সেবার গুণগত মান নিশ্চিত করতে নিয়ন্ত্রক সংস্থা, শিল্প উদ্যোক্তা এবং সাধারণ ভোক্তাদের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরি করা জরুরি। নিম্নমানের ও ভেজাল পণ্যের বাজার রোধ করে সাধারণ মানুষের কাছে নিরাপদ ও মানসম্মত পণ্য পৌঁছে দেওয়াই এই দিবসের অন্যতম লক্ষ্য।

​সভায় বক্তারা আরও উল্লেখ করেন, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলায় পণ্য, সেবা ও প্রযুক্তির ক্ষেত্রে নির্ভরযোগ্যতা বজায় রাখতে এবং আন্তর্জাতিক মান অনুসরণে বিএসটিআই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রযুক্তিগত উদ্ভাবন এবং পরিবেশবান্ধব টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রতিষ্ঠানটিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।​উক্ত আলোচনা সভায় গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার বিভিন্ন শিল্প উদ্যোক্তা, বেকারি মালিক, ব্যবসায়ী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনী ছাড়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: তিনগুণ নিরাপত্তা ও ড্রোনে নজরদারি

গোপালগঞ্জে ৫৭তম বিশ্বমান দিবস পালিত

আপডেট সময় ০৯:৫৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬