ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সেনাবাহিনী ছাড়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: তিনগুণ নিরাপত্তা ও ড্রোনে নজরদারি নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে থানা পুলিশের প্রস্তুতি সভা গোপালগঞ্জে ৫৭তম বিশ্বমান দিবস পালিত ধামইরহাটে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ সুজানগর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা পূজামন্ডপসমূহ পরিদর্শন করেন পাবনায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ নিরাপত্তায় আনসারের ব্যাপক প্রস্তুতি, সদস্য মোতায়েনে ডিজিটাল পদ্ধতি দেশের অর্থ লুটে বিলাসী জীবনযাপন করছেন ফ্যাসিবাদের দোসররা বলে মন্তব্য করেছেন রিজভী ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৭নং রামগোপালপুর ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত নবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তা সভা, বিতরণ সরকারি সহায়তা ঠাকুরগাঁওয়ে ৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার: ডিবির অভিযান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সেনাবাহিনী ছাড়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: তিনগুণ নিরাপত্তা ও ড্রোনে নজরদারি

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:০৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

সেনাবাহিনী ছাড়াই কঠোর নিরাপত্তাবেষ্টনী ও আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করছে নির্বাচন কমিশন (ইসি)। সাধারণ জাতীয় নির্বাচনের তুলনায় এবার ক্ষেত্রভেদে প্রায় তিনগুণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা, পুলিশের বডি-ওর্ন (Body-worn) ক্যামেরা এবং পুরো এলাকা ড্রোন নজরদারির আওতায় এনে ভোটের মাঠ নিরাপদ রাখার সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে।

গত ​বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল সানাউল্লাহ এসব তথ্য জানান। এ সময় তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী ২৯ অক্টোবরের ভোটগ্রহণ সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য না হওয়ার কোনো কারণ নেই।

​নির্বাচনের সার্বিক পরিবেশ ও কমিশনের গ্রহণ করা প্রস্তুতি সম্পর্কে নির্বাচন কমিশনার বলেন, “নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঠাকুরগাঁওয়ের সার্বিক প্রস্তুতি ও পরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণ করতে এসেছি। এ পর্যন্ত যে তথ্য পেয়েছি, তাতে আমরা অত্যন্ত সন্তুষ্ট। এলাকার নির্বাচনী পরিবেশ চমৎকার রয়েছে। আমরা শতভাগ আশাবাদী, এই সুন্দর পরিবেশে আগামী ২৯ অক্টোবর অবাধ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।”

​নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন না করার সিদ্ধান্ত স্পষ্ট করে ইসি সানাউল্লাহ বলেন, “আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কোনো চিন্তাভাবনা করছি না। ধরে নিতে পারেন, এবার সেনাবাহিনী থাকছে না। কারণ, সাধারণ জাতীয় নির্বাচনের তুলনায় এবার অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন থাকবে। পর্যাপ্ত নিরাপত্তা বলয় থাকায় আমরা বাড়তি বাহিনী মোতায়েনের প্রয়োজন বোধ করছি না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো ব্যাঘাত ঘটবে না বলে আমরা আশাবাদী।”
​

ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ও প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিতে আধুনিক প্রযুক্তির ওপর জোর দিয়ে তিনি আরও জানান, ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে এবং ফুটেজ সংরক্ষণ করা হবে।

​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর বার্তা দিয়ে নির্বাচন কমিশনার হুঁশিয়ারি উচ্চারণ করেন, “যদি কেউ বিশৃঙ্খলা বা অসৎ উদ্দেশ্যে ভোটকেন্দ্রে আসার বা নির্বাচন ভেস্তে দেওয়ার চেষ্টা করে, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে তাৎক্ষণিকভাবে কঠোরভাবে প্রতিহত করবে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনী ছাড়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: তিনগুণ নিরাপত্তা ও ড্রোনে নজরদারি

সেনাবাহিনী ছাড়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: তিনগুণ নিরাপত্তা ও ড্রোনে নজরদারি

আপডেট সময় ১০:০৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬