ময়মনসিংহ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, এমন কাজ থেকে বিরত থাকুন জানিয়েছেন রিজভী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ১৪৩টি ভারতীয় মোবাইল ফোন ও বিড়ির সরঞ্জাম জব্দ শিবপুরে মোবাইল কোর্টে দুই মামলায় জরিমানা ও একজনকে ২ মাসের কারাদণ্ড দুর্গাপুরে ১১০ বোতল এসকাফসহ নারী আটক, স্বামী পলাতক আদমদীঘিতে ইউএনও-এসিল্যান্ডের হস্তক্ষেপে ৪০ পরিবারের চলাচলের পথ মুক্ত পূর্বধলা বাজারের উন্নয়নে ড্রেনেজ সংস্কার ও যানজট নিরসনের দাবি ব্যবসায়ীদের দেওয়ানগঞ্জে জেলা প্রশাসকের বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ জামালপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ঢাকা জেলা পুলিশের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‍্যাংক ব্যাচ পরিধান ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

‘ঘুমানোর জায়গা’ নিয়ে বাকবিতণ্ডা, ছুরিকাঘাতে যুবক খুন

গাজীপুরে চায়ের দোকানে ঘুমানোর জায়গা নিয়ে বাকবিতণ্ডারে জেরে ছুরিকাঘাতে জুয়েল (২৫) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুই যুবককে আটক করেছে। 

শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত তিনটার দিকে শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুয়েলের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায়।

পুলিশ জানায়, চৌরাস্তায় অস্থায়ী এক চায়ের দোকানের ভেতর ঘুমাতে যায় কয়েকজন। এসময় ঘুমানোর জন্য বিছানো চটের ওপর শোয়া নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে তারা। ধস্তাধস্তির এক পর্যায়ে রবিন নামে একজনের হাত কেটে গেলে এরই জেরে জুয়েলকে ছুরিকাঘাত করে রবিন ও তার অনুসারী রাকিব।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, তাৎক্ষণিক অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে রক্তমাখা ছুরি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, নিহত ও আটকরা সবাই ভাসমান। তারা মাওনা চৌরাস্তা কেন্দ্রিক বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, এমন কাজ থেকে বিরত থাকুন জানিয়েছেন রিজভী

‘ঘুমানোর জায়গা’ নিয়ে বাকবিতণ্ডা, ছুরিকাঘাতে যুবক খুন

আপডেট সময় ১১:৪৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫