ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জ্বালানি খাতে বিনিয়োগ করতে চায় যুক্তরাজ্য জানিয়েছেন মীর শাহে আলম স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না, বৈধ হলেই প্রার্থী বলেছেন মীর শাহে আলম অবৈধ ড্রেজারে মাটি কাটা রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পাইপ ও যন্ত্রপাতি জব্দ ও বিনষ্ট ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচন আগামী ২৯ অক্টোবর জানিয়েছেন ইসি সচিব ব্রাহ্মণবাড়িয়ায় ডিজিটাল পাল্লায় রশি বেঁধে ওজনে কারচুপি, ইলিশ ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা বৃদ্ধ স্ত্রীকে কোলে নিয়ে খাবারের আকুতি: শেরপুর জেলা প্রশাসনের মানবিক সহায়তা খুলনার ভৈরব নদে ট্রলার-ফেরি সংঘর্ষ: আট দিন পর নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, শোকাহত পরিবারের পাশে জেলা প্রশাসক কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকট: উৎপাদন ব্যাহত, দিশেহারা শিল্প মালিকরা নেত্রকোণায় জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি জনসাধারণের সমস্যা শুনে তাৎক্ষণিক সমাধান, কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা ডোমারে পৃথক ঘটনায় যুবক ও অজ্ঞাতপরিচয়ের ব্যক্তির মৃত্যু
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

চট্টগ্রামে একদিনের ব্যবধানে আবারও দুই শিশুকে ধর্ষণ চেষ্টা

চট্টগ্রামের বাকলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগের একদিন পরই নগরীতে আবারও পৃথক দুটি শিশু ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গতকাল শুক্রবার (২২ মে) দুপুরে নগরীর ডবলমুরিং থানার হাজিপাড়ায় ১০ বছর বয়সি এক কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই শিশুটি প্রয়োজনে ঘরের বাইরে বের হলে অভিযুক্ত যুবক তাকে একটি নির্জন স্থানে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে যুবককে আটক করে গণপিটুনি দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজিত জনতার রোষানলে পড়ে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। 
 
পরে শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। এ ঘটনায় গ্রেফতার অভিযুক্ত মোহাম্মদ এহসানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 
অন্যদিকে, নগরীর বায়েজিদ এলাকার মোহাম্মদ নগরে পাঁচ বছর বয়সি আরেক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকেও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি খাতে বিনিয়োগ করতে চায় যুক্তরাজ্য জানিয়েছেন মীর শাহে আলম

চট্টগ্রামে একদিনের ব্যবধানে আবারও দুই শিশুকে ধর্ষণ চেষ্টা

আপডেট সময় ১১:২৬:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬