ময়মনসিংহ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, এমন কাজ থেকে বিরত থাকুন জানিয়েছেন রিজভী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ১৪৩টি ভারতীয় মোবাইল ফোন ও বিড়ির সরঞ্জাম জব্দ শিবপুরে মোবাইল কোর্টে দুই মামলায় জরিমানা ও একজনকে ২ মাসের কারাদণ্ড দুর্গাপুরে ১১০ বোতল এসকাফসহ নারী আটক, স্বামী পলাতক আদমদীঘিতে ইউএনও-এসিল্যান্ডের হস্তক্ষেপে ৪০ পরিবারের চলাচলের পথ মুক্ত পূর্বধলা বাজারের উন্নয়নে ড্রেনেজ সংস্কার ও যানজট নিরসনের দাবি ব্যবসায়ীদের দেওয়ানগঞ্জে জেলা প্রশাসকের বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ জামালপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ঢাকা জেলা পুলিশের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‍্যাংক ব্যাচ পরিধান ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

চট্টগ্রামে গোয়েন্দা পরিচয়ে ডাকাতির চেষ্টা করেছে আটক ১১জন

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ১০:৩০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • ২৭৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরে একটি গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে একটি ভবনে ঢুকে ডাকাতির চেষ্টাকালে ১১ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে নগরের খুলশী এলাকায় স্থানীয় লোকজনের সহায়তায় তাঁদের আটক করে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন মো. ওয়াজেদ (৩৬), মো. হোসাইন (৪২), রুবেল হোসেন (২৫), মহি উদ্দিন (৪৫), আবদুস সবুর (৩৭), মো. ইয়াকুব (৩৫), মোজাহের আলম (৫৫), মো. রোমেল (৪১), ওসমান (২৪), আবদুল মান্নান (৩৫) ও শওকত আকবর (২৮)।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি মাইক্রোবাসে করে ১৩ জনের একটি দল খুলশীর ৩ নম্বর রোডের একটি বহতল ভবনের সামনে আসে। ভবনের নিরাপত্তারক্ষীদের কাছে নিজেদের একটি গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দেন।

এরই মধ্যে ডাকাত সন্দেহে ওই ভবনের অন্য বাসিন্দারা পুলিশকে খবর দেন। এরপর খুলশী থানার পুলিশ এসে ১১ জনকে আটক করে নিয়ে যায়। অভিযানের সময় দুজন পালিয়ে গেছেন। আসামিদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, খেলনা পিস্তল ও ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।

জানতে চাইলে রাতে ঘটনাস্থল পরিদর্শন করা নগর পুলিশের উপকমিশনার (উত্তর) ফয়সাল আহমেদ সাংবাদিকদের বলেন, ১১ জনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, এমন কাজ থেকে বিরত থাকুন জানিয়েছেন রিজভী

চট্টগ্রামে গোয়েন্দা পরিচয়ে ডাকাতির চেষ্টা করেছে আটক ১১জন

আপডেট সময় ১০:৩০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫