ময়মনসিংহ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তারুন্দিয়ার যোগ্য ব্যক্তি আলহাজ্ব আব্দুল লতিফ ঈশ্বরগন্জের তারুন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যানপ্রার্থী রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ: যোগদানের ২০ দিনেই গৌরীপুরের এসিল্যান্ড প্রত্যাহার কক্সবাজারে সাইফুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ২৪ ঘণ্টায় গ্রেপ্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে মঞ্চস্থ হবে সেলিম আল দীনের দুই নাটক জাতিসংঘে ট্রাম্পের ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি, উত্তেজনার মধ্যে পেজেশকিয়ানের ভাষণের অপেক্ষা নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার শিপ্রার রহস্যজনক মৃত্যুর বিচার দাবিতে যশোরে শিক্ষার্থীদের মানববন্ধন মদনে বিনামূল্যে স্তন ও জরায়ুমুখের ক্যান্সার পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন বাবরের উদ্যোগে নেত্রকোনা-৪ আসনের ৪৭ নেতাকর্মী ওমরাহ পালনে যাচ্ছেন খুলনায় শিক্ষার্থী আজমুল হত্যা মামলার অন্যতম অভিযুক্ত রিফাত গ্রেপ্তার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

চাঁদাবাজদের দৌরাত্ম্যে মানুষের জীবন অতিষ্ঠ: গোলাম পরওয়ার

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:৪২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

চাঁদাবাজদের দৌরাত্ম্যে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

গাজীপুরে এক সাংবাদিককে কুপিয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গত বৃহস্পতিবার রাতে ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘চাঁদা না পেয়ে তারা শুধু ব্যবসাপ্রতিষ্ঠানেই হামলা করছে না, বরং মানুষকেও নির্মমভাবে হত্যা করছে। চাঁদার ভাগ-বাটোয়ারা নিয়ে নিজেরাই একে অন্যকে খুন করছে। চাঁদাবাজ ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে দেশব্যাপী সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি। আমি দেশবাসীকে চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।’

তিনি আরো বলেন, দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। যেখানে একজন সাংবাদিকই নিরাপদ নন, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘৭ আগস্ট (বৃহস্পতিবার) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা করেছে। তিনি দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

তিনি আরো বলেন, আসাদুজ্জামান তুহিন ৭ আগস্ট বিকেলে গাজীপুরে চাঁদাবাজিসংক্রান্ত একটি লাইভ সম্প্রচার করেছিলেন।
ওই রাতেই চাঁদাবাজচক্র তাঁকে নিষ্ঠুরভাবে কুপিয়ে হত্যা করল। এই নির্মম হত্যাকাণ্ড জাতির জন্য একটি অশনিসংকেত। বর্তমান সরকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ। বিবৃতিতে তিনি দ্রুত সময়ের মধ্যে আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুন্দিয়ার যোগ্য ব্যক্তি আলহাজ্ব আব্দুল লতিফ ঈশ্বরগন্জের তারুন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যানপ্রার্থী

চাঁদাবাজদের দৌরাত্ম্যে মানুষের জীবন অতিষ্ঠ: গোলাম পরওয়ার

আপডেট সময় ১১:৪২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫