ময়মনসিংহ , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশের অর্থনীতি ২০৩০ সালে ৬৭৭ বিলিয়ন ডলারে উন্নীত হওয়ার সম্ভাবনা ব্রাহ্মণবাড়িয়া কসবা থানায় পুলিশের ধাওয়ায় পুকুরে মাইক্রোবাস, উদ্ধার ২৫২ কেজি গাঁজা শার্শায় পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজা উদ্ধার শার্শায় বিজিবির অভিযান: বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার নেত্রকোণায় জেলা প্রশাসকের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জবাইয়ের অভিযোগ, পুলিশি অভিযানে মাংস জব্দ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কার্যক্রমের দায়িত্ব পেলেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয় বলেছেন জামায়াত আমির সরকার সার সংকটের অভিযোগ এড়াতে চাইছে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

চীনে পা রাখলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:২১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পা রেখেছেন চীনে। রোববার (৩১ আগস্ট) উত্তর চীনের তিয়ানজিন শহরে তিনি অবতরণ করেছেন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং আয়োজিত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনে পুতিনসহ ২০টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধানরা যোগ দেবেন। রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এর আগে,  শনিবার দীর্ঘ সাত বছর পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীনে পৌঁছান। দেশটির বিমানবন্দরে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। জাপানে দুইদিনের সফর শেষে সেখান থেকে চীনে যান তিনি।

মোদি এ সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলাদা বৈঠক করবেন। গত বছর রাশিয়ার কাজানে চীনা প্রেসিডেন্টের সঙ্গে সর্বশেষ বৈঠক করেন মোদী।

প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে যে উত্তেজনা রয়েছে, সেটি আলোচনায় উঠে আসবে। এটি ছাড়াও বৈঠকে দুই নেতা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, গাজা যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়েও আলোচনা করবেন বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের অর্থনীতি ২০৩০ সালে ৬৭৭ বিলিয়ন ডলারে উন্নীত হওয়ার সম্ভাবনা

চীনে পা রাখলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

আপডেট সময় ১০:২১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫