ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম পে-স্কেল! প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা: অনুমোদনের অপেক্ষায় ৮,১০৬ কোটি টাকার ১২ প্রকল্প বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্মবিরতি শেষে কাজে যোগ দিচ্ছেন ইন্টার্ন চিকিৎসকরা দুই পয়েন্ট থেকে ২১ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ পূর্বধলায় ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ​টাইগারদের বড় পরীক্ষা: আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ সাময়িক যুদ্ধবিরতি: ইসরায়েলের সঙ্গে হামলা বন্ধে একমত ইরান ভয়াবহ কম্পন ইরানে: আঘাত হানল ৫ মাত্রার ভূমিকম্প
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

চীন-মার্কিন ঐকমত্য বাণিজ্য চুক্তির কাঠামোয়

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:০৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আসন্ন বৈঠকের আগে বাণিজ্য চুক্তির কাঠামোয় ঐকমত্যে পৌঁছেছে দুই দেশ। কুয়ালালামপুরে অনুষ্ঠিত আসিয়ান শীর্ষ সম্মেলনের পার্শ্ব বৈঠকে রবিবার উভয় পক্ষের শীর্ষ অর্থনৈতিক কর্মকর্তাদের মধ্যে এ সমঝোতা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গত রবিবার পঞ্চম দফা সরাসরি আলোচনায় অংশ নেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং চীনের উপপ্রধানমন্ত্রী হে লিফেং ও প্রধান বাণিজ্য আলোচক লি চেংগ্যাং। আলোচনার পর বেসেন্ট বলেন, আমরা একটি সফল কাঠামো তৈরি করেছি, যা নেতাদের আলোচনার জন্য প্রস্তুত। বৃহস্পতিবারের বৈঠক ফলপ্রসূ হবে বলে আমি বিশ্বাস করি।

বেসেন্ট মার্কিন টেলিভিশন এনবিসিকে জানান, প্রাথমিক চুক্তির মাধ্যমে চীনের রেয়ার আর্থ খনিজ ও চুম্বক রফতানির ওপর সম্প্রসারিত নিয়ন্ত্রণ স্থগিত হতে পারে এবং ট্রাম্পের প্রস্তাবিত ১০০ শতাংশ নতুন শুল্ক আরোপও এড়ানো সম্ভব হবে।

তিনি আরও জানান, ট্রাম্প ও শি-র মধ্যে আলোচনায় থাকবে মার্কিন কৃষিপণ্যের, বিশেষ করে সয়াবিন রফতানি, বাণিজ্য ভারসাম্য এবং ফেন্টানিল সংকট মোকাবিলা। যুক্তরাষ্ট্রে এই মাদক সংকটের কারণেই চীনা পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল।

ট্রাম্প পাঁচ দিনের এশিয়া সফরের প্রথম ধাপে রবিবার মালয়েশিয়ায় পৌঁছান। সফরের চূড়ান্ত দিনে ৩০ অক্টোবর দক্ষিণ কোরিয়ায় শি জিনপিংয়ের সঙ্গে তার মুখোমুখি বৈঠক হওয়ার কথা।

ট্রাম্প বলেছেন, তিনি চীনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় একটি পূর্ণাঙ্গ চুক্তি সম্পন্ন হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক

চীন-মার্কিন ঐকমত্য বাণিজ্য চুক্তির কাঠামোয়

আপডেট সময় ০৯:০৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫