ময়মনসিংহ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাউজানে কল্পতরু সংঘের উদ্যোগে ৫ দিনব্যাপী শ্রীশ্রী কৃষ্ণের রাস মহোৎসব শুরু নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে ‘লেখকের অঙ্গন’-এর ৩১তম গ্রন্থালোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইদহে ডুমুরিয়ার রিটেইলারদের সম্মেলন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত নাচোলে পুলিশের অভিযানে দুই চোরাই গরু উদ্ধার, আটক ১ পূর্বধলায় দামোদর মাসের সমাপনী বৈষ্ণব সেবা, হাজারো ভক্তের সমাগম শেরপুরে দুই সহকারী কমিশনার (ভূমি)-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ত্রিশালের রায়মনিতে ১০০ শ্রমজীবী মানুষের মাঝে “চেষ্টা”র কম্বল বিতরণ ময়মনসিংহে উন্নতমানের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে নতুন ঠিকানায় মেরী স্টোপস ক্লিনিকের উদ্বোধন মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ছাত্র-জনতার কফিন মিছিল আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:২৩:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

গাজীপুরে হামলায় আবুল কাশেম নামে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল বের করেছে সর্বস্তরের ছাত্র-জনতা। 

১২ ফেব্রুয়ারি রাত সোয়া ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে কাশেমের জানাজা সম্পন্ন হয়। এরপর লাশের কফিন নিয়ে শাহবাগের দিকে মিছিল বের করা হয়।

জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, যে আওয়ামী লীগ আমার ভাইকে শহীদ করেছে সেই আওয়ামী লীগ এ দেশে রাজনীতি করার বিন্দু পরিমাণ অধিকার রাখে না। শহীদের লাশের শপথ করে বলছি, শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করে যাব।

তিনি আরও বলেন, আওয়ামী ফ্যাসিবাদ ত্রাসের রাজত্ব কায়েম করেছে। হাসিনা সেই ফ্যাসিবাদের ধারা বজায় রেখে জুলাইয়ের অভ্যুত্থানে গণহত্যা চালিয়েছে। তাই, এই মাটিতে আওয়ামী লীগের বিচার করতে হবে, আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে হবে। দেশীয় ও আন্তর্জাতিক শক্তি কাজে লাগিয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে।

  কর্মসূচি অনুযায়ী— সারা দেশের প্রত্যেক জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রামে শহীদ আবুল কাশেমের গায়েবানা জানাজা এবং আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে খাটিয়া মিছিল করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাউজানে কল্পতরু সংঘের উদ্যোগে ৫ দিনব্যাপী শ্রীশ্রী কৃষ্ণের রাস মহোৎসব শুরু

ছাত্র-জনতার কফিন মিছিল আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে

আপডেট সময় ১০:২৩:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫