ময়মনসিংহ , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নালিতাবাড়ীতে নিখোঁজ দুই কিশোরের মরদেহ পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার সৌদিতে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান: এক সপ্তাহে ফেরত পাঠানো হলো ১৩,৭২৪ জন নেত্রকোণায় জেলা প্রশাসনের মোবাইল কোর্ট: ৪ মাদকসেবীকে কারাদণ্ড, জব্দ সাড়ে সাত বস্তা পলিথিন ইতিহাস চর্চার মাধ্যমে ভবিষ্যৎ নির্মাণে ভূমিকা রাখতে হবে: নজরুল বিশ্ববিদ্যালয়ে বাউবি উপাচার্য বিশেষ অভিযানে ব্যাটারিচালিত অটোরিকশাসহ ১,৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১: বিজয়নগর থানা পুলিশ শান্তিগঞ্জে চালকসহ আটক ১: প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা ও গাড়ি জব্দ নেত্রকোণায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত: ভূমিসেবা দ্রুত ও হয়রানিমুক্ত করার নির্দেশ গোপালগঞ্জে এস এ পরিবহনে বড় অঙ্কের মাদক ব্যবসা: ম্যানেজার গ্রেফতার মেধাবী ও নীতিবান নাগরিক তৈরিতে শিবিরের ভূমিকা অপরিসীম: শার্শায় সংবর্ধনা অনুষ্ঠানে এমপি আজীজুর রহমান ​পূর্বধলা সরকারি কলেজে শিক্ষক-শিক্ষার্থী মতবিনিময় সভা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জনগণের সম্পদ বিদেশিদের দিতে গোপন ও প্রকাশ্য তৎপরতা চালাচ্ছেন উপদেষ্টারা বললেন আনু মুহাম্মদ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বৈষম্যহীন ও স্বচ্ছ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও এখন তাদের মধ্যেই আগের সরকারের মতো আচরণ দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি অভিযোগ করেন, এই উপদেষ্টারা জনগণের সম্পদ বিদেশিদের হাতে তুলে দিতে নানা গোপন ও প্রকাশ্য তৎপরতা চালাচ্ছেন।

গত সোমবার (১০ নভেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতা আ ফ ম মাহবুবুল হকের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আনু মুহাম্মদ বলেন, ‘চট্টগ্রাম বন্দর একটি লাভজনক প্রতিষ্ঠান, সেটি বিদেশি কোম্পানিকে দিয়ে দিচ্ছেন। টেন্ডার ছাড়াই শেখ হাসিনা এই কোম্পানিকে দায়িত্ব দিতে চেয়েছিলেন। এখন সেই অসমাপ্ত প্রকল্প বাস্তবায়নের জন্য সরকারের জোরজবরদস্তি দেখা যাচ্ছে। প্রধান উপদেষ্টা হুমকি দিয়েছেন, যারা বিরোধিতা করছে, তাদের প্রতিহত করতে হবে। এমনকি পরিবহন উপদেষ্টা এমন সব কথা বলছেন, যেগুলোর অর্থ দাঁড়ায় জোর করে এসব প্রকল্প বাস্তবায়ন করা।’

তিনি আরও বলেন, ‘এই সরকারের কাজ সংস্কার করা ও নির্বাচন আয়োজন করা, কিন্তু এখন তা নির্দিষ্ট কিছু দলের দ্বারা পরিচালিত হচ্ছে। এটাই সমস্যার মূল কারণ। তাদের পক্ষপাতদুষ্ট আচরণের কারণেই জটিলতা তৈরি হয়েছে। অর্থাৎ অন্তর্বর্তী সরকারের যে ভূমিকা পালনের কথা, সেটি বিকৃত হওয়ার ফলেই আজকের এই পরিস্থিতি।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ভুঁইয়া, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, লেখক ও বুদ্ধিজীবীরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নালিতাবাড়ীতে নিখোঁজ দুই কিশোরের মরদেহ পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার

জনগণের সম্পদ বিদেশিদের দিতে গোপন ও প্রকাশ্য তৎপরতা চালাচ্ছেন উপদেষ্টারা বললেন আনু মুহাম্মদ

আপডেট সময় ০৯:১৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫