সাধারণ মানুষের অভাব-অভিযোগ সরাসরি শুনে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে নেত্রকোণায় অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসনের নিয়মিত সাপ্তাহিক গণশুনানি। গত বুধবার (১৯ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে বিভিন্ন সেবাগ্রহীতা ও সাধারণ মানুষ উপস্থিত হয়ে তাঁদের বিভিন্ন সমস্যা, সামাজিক অসংগতি, অভাব-অভিযোগ ও স্মারকলিপি জেলাপ্রশাসকের কাছে তুলে ধরেন।
নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
আগত নাগরিকদের আবেদন ও অভিযোগ মনোযোগসহকারে শোনেন।এ সময় আবেদনের বিষয়বস্তু বিবেচনা করে কয়েকটি বিষয়ে তাৎক্ষণিক সমাধান দেওয়া হয় এবং বাকি সমস্যাগুলোর দ্রুততম সময়ে নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন জেলা প্রশাসক।
গণশুনানি শেষে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং হয়রানি মুক্ত সরকারি সেবা নিশ্চিত করাই জেলা প্রশাসনের লক্ষ্য। সাধারণ মানুষের সমস্যা সরাসরি শুনে দ্রুততম সময়ে টেকসই সমাধানের এই উদ্যোগের মাধ্যমে জেলা প্রশাসনের গণমুখী ও জনবান্ধব সেবা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

হারাধন সূত্রধর: পূর্বধলা (নেত্রকোণা) বিশেষ প্রতিনিধি 


















