জনস্বার্থে শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (৭ অক্টোবর ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর মিজ্ ফরিদা ইয়াসমিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সেবাপ্রার্থীদের বিভিন্ন সমস্যা ও আবেদন মনোযোগসহকারে শোনেন।
এদিন গণশুনানিতে মোট ২৫৪ জন সেবাপ্রার্থী তাদের বিভিন্ন সমস্যা ও আবেদন উপস্থাপন করেন। এর মধ্যে ২১৮ জনকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া ২ জনকে ২টি হুইলচেয়ার, ২ জন ক্যানসার আক্রান্ত রোগীকে আর্থিক সহায়তা, ১ জন কিডনি রোগীকে আর্থিক সহায়তা এবং ১ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
গণশুনানিতে সেবাপ্রার্থীদের সমস্যাগুলো গুরুত্বসহকারে শুনে জেলা প্রশাসক আবেদনগুলোর ধরন ও প্রয়োজনীয়তা অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণের ব্যবস্থা করেন। এর মধ্যে পুলিশ সুপারের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, জেলা সমাজসেবা কার্যালয় এবং জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদনগুলো পাঠানো হয়।
এ ছাড়া অন্যান্য আবেদন ও সমস্যার বিষয়ে নিজস্ব তহবিলের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।
গণশুনানির মাধ্যমে জেলার সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও আবেদন সরাসরি শুনে দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়।

স্টাফ রিপোর্টার 



















