ময়মনসিংহ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে পাঁচবিবি কৃষি বিভাগ নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ ফরিদপুর গোপালনগরে জেলি-কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দু’জনের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ নেত্রকোনায় কলমাকান্দাকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জিসপ সভাপতির

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১২:৪৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হিসেবে দায়িত্ব পাওয়ায় ব্যারিস্টার জাইমা রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ-জেডএসপি)-এর সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ের (OPGA) সরকারি ওয়েবসাইটে প্রকাশিত কর্মকর্তাদের তালিকায় জাইমা রহমানকে ‘Legal Officer – Bangladesh’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি সভাপতির কার্যালয়ের নির্বাহী দপ্তরে আইনসংক্রান্ত বিষয়ে দায়িত্ব পালন করবেন।

জাইমা রহমান আইন ও নীতিবিষয়ক পেশাজীবী হিসেবে যুক্তরাজ্য ও বাংলাদেশে কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি থেকে আইন ও রাজনীতি বিষয়ে এলএলবি ডিগ্রি অর্জন করেন এবং যুক্তরাজ্যে বার-অ্যাট-ল সম্পন্ন করেন। ২০২৬ সালের জুনে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির প্রথম ধাপের পরীক্ষাতেও উত্তীর্ণ হন।

অভিনন্দন বার্তায় এম গিয়াস উদ্দিন খোকন বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় স্বার্থের প্রশ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং জিয়া পরিবারের ঐতিহাসিক ভূমিকা ও আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা ও পরিচিতি আরও সমৃদ্ধ করতে নতুন প্রজন্মের প্রতিনিধিদের পেশাগত সাফল্য গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, আন্তর্জাতিক পরিসরে আইন বিষয়ে ব্যারিস্টার জাইমা রহমানের দায়িত্ব পালন বাংলাদেশের জন্য একটি উল্লেখযোগ্য ঘটনা। জিয়া পরিবারের ঐতিহ্য, বাংলাদেশের জাতীয়তাবাদী চেতনা এবং দেশের ইতিহাস ও স্বার্থের প্রতি দায়িত্বশীল থেকে তিনি তাঁর পেশাগত দায়িত্ব পালন করবেন—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
এম গিয়াস উদ্দিন খোকন ব্যারিস্টার জাইমা রহমানের সুস্বাস্থ্য, সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

উল্লেখ্য, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁর কার্যালয়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশের কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন।
এম গিয়াস উদ্দিন খোকন
সভাপতি
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ-জেডএসপি)

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জিসপ সভাপতির

আপডেট সময় ১২:৪৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬