ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্বামী-স্ত্রীকে দূরে বদলি আমলাতান্ত্রিক খামখেয়ালিপনা বলে মন্তব্য করেছেন রিজভী ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার জানিয়েছেন মাহদী আমিন ত্রিশাল থানার এস আই নাহিদের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদাবাজির মামলা পূর্বধলায় ড্রেজারে অবৈধভাবে বালু উত্তোলনে শ্যালো মেশিন জব্দ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি বলে মন্তব্য করেছেন রিজভী পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী টুঙ্গিপাড়ায় মা ইলিশ রক্ষায় ৩০০ জেলে পরিবারকে ভিজিএফের চাল বিতরণ নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাইফুল ইসলাম খান ফুলবাড়ীতে নগদ অ্যাকাউন্ট খুলে দেওয়ার লোভ দেখিয়ে প্রতারণা, আটক ৪ গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে অনিয়ম ও হয়রানির অভিযোগ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জাতীয় নির্বাচনের আগে অবশ্যই কাঙ্খিত সংস্কার হতে হবে বললেন নায়েবে আমীর

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও রাজশাহী-১ আসনের সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ২০২৬ সালের এপ্রিল মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবার বিষয়টি জামায়াতে ইসলামী রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে ইতিবাচকভাবে গ্রহণ করেছে। কিন্তু তার আগে অবশ্যই কাঙ্খিত সংস্কার ও দৃশ্যমান বিচার সম্পূর্ণ হতে হবে। অন্যথায় শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে।

আজ মঙ্গলবার সকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে দুর্গাপুর-পুঠিয়া উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন তিনি।

নায়েবে আমীর এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর অনুকূলে বিপুল জনমত রয়েছে। এ সুযোগ আমাদের কাজে লাগাতে হবে।
অনুষ্ঠানে অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে দলীয় সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মু. নুরুজ্জামান লিটনকে পরিচয় করিয়ে দেন। দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে জাতীয় সংসদে দায়িত্ব পালনের সুযোগ করে দিতে সবাইকে মাঠে-ময়দানে কাজ করার নির্দেশনা প্রদান করেন।

জামায়াতে ইসলামী পুঠিয়া উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমীর মাওলানা শহিদুল ইসলামের সভাপতিত্বে ও দুর্গাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার সাইফুল ইসলামের সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আব্দুল খালেক, জেলা নায়েবে আমীর মাইনুল হোসেন শেখ ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি গোলাম মর্তুজা।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক জেলা আমীর ও রাজশাহী অঞ্চল টিম সদস্য রেজাউর রহমান, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৬ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিনহাজুল ইসলাম, মাওলানা আহমাদুল্লাহ ও হাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের পরিচয় করে দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বামী-স্ত্রীকে দূরে বদলি আমলাতান্ত্রিক খামখেয়ালিপনা বলে মন্তব্য করেছেন রিজভী

জাতীয় নির্বাচনের আগে অবশ্যই কাঙ্খিত সংস্কার হতে হবে বললেন নায়েবে আমীর

আপডেট সময় ১২:২৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫