ময়মনসিংহ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে পাঁচবিবি কৃষি বিভাগ নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ ফরিদপুর গোপালনগরে জেলি-কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দু’জনের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ নেত্রকোনায় কলমাকান্দাকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে নৌযান শ্রমিক ও ব্যবসায়ীদের মতবিনিময়

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০১:২৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ (বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ) ইজারাদার কর্তৃক নৌপথে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে এবং তা নিরসনের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
​

গত মঙ্গলবার দুপুরে জামালগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে স্টোন ক্র্যাশার মিল মালিক সমিতি, মিনি স্টোন ক্র্যাশার মিল মালিক সমিতি এবং নৌযান শ্রমিক ও ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

​সভায় শ্রমিক ও ব্যবসায়ীরা অভিযোগ করেন, নিয়মানুযায়ী প্রতি বস্তা বা পণ্যে ৫০ পয়সা টোল ধার্য থাকলেও ইজারাদার কর্তৃক লোড ও আনলোডে প্রতি ক্ষেত্রে ২.৮০ টাকা করে মোট ৫.৬০ টাকা অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে। এই অযৌক্তিক ও অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে এবং ন্যায্য দাবি আদায়ে বিগত তিন-চার মাস ধরে বিভিন্ন সভা-সমাবেশ ও আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। এ বিষয়ে জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিল্পী রানী মোদকের কাছে একাধিকবার অভিযোগ করা হলেও কাঙ্ক্ষিত সুফল পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তারা।

​বক্তারা আরও বলেন, নিজেদের ন্যায্য দাবি আদায়ের এই আন্দোলনে নিরুপায় হয়ে তারা স্থানীয় বিএনপি নেতা মাসুম মাহমুদ তালুকদার, আজিজ আহমেদ ও মালেক মিয়ার শরণাপন্ন হন। তারা ব্যবসায়ীদের এই ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ায় একটি স্বার্থান্বেষী মহল তাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সম্প্রতি ওই তিন নেতার নাম ব্যবহার করে একটি কুচক্রী মহল মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের ব্যানার তৈরি করে মিছিল ও মানববন্ধন করেছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। ইজারার সাথে সংশ্লিষ্টদের কোনো সম্পৃক্ততা না থাকলেও একটি মহল রাজনৈতিক ও সামাজিকভাবে তাদের হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে বলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।

​সভায় উপস্থিত ছিলেন মিনি স্টোন ক্র্যাশার মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম, ব্যবসায়ী নবী হোসেন, লাল মিয়া, রহম আলী, লোকমান হোসেন, বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব, ব্যবসায়ী জসিম উদ্দিন ও জয়ধর আলী প্রমুখ।

​সভায় জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিল্পী রানী মোদক বলেন, “নৌঘাট ও টোল আদায়ের বিষয়টি সরাসরি উপজেলা প্রশাসনের এখতিয়ারভুক্ত নয়, এটি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আওতাধীন।” তবে শ্রমিক ও ব্যবসায়ীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করার আশ্বাস দেন। পাশাপাশি সংশ্লিষ্টদের পরিবেশ অধিদপ্তর থেকে প্রয়োজনীয় অনুমতিপত্র গ্রহণ এবং বৈধ লাইসেন্স নেওয়ার পরামর্শ প্রদান করেন তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার

জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে নৌযান শ্রমিক ও ব্যবসায়ীদের মতবিনিময়

আপডেট সময় ০১:২৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬