ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কোন দেশের আমন্ত্রনে শর্ত থাকলে বন্ধুত্ব সম্ভব নয় বলে মন্তব্য করছেন রুহুল কবির রিজভী দক্ষিণ সিটিতে উত্তরের রিকশা চলবে না জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল পাঁচ বিভাগে চালু হচ্ছে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী আইনি প্রক্রিয়া ও প্যারোলের আবেদনের মধ্যে কারাগারের সামনে অবস্থান নিলেন দীপু মনির আইনজীবী ও পরিবারের সদস্য স্মার্টফোনের দাম ৫০–৬০ ডলারে নামানোর উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প অনুমোদন নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু গোপালগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে জানিয়েছেন তথ্যমন্ত্রী আইনি লড়াইয়ের মুখে হান্নান মাসউদের সংসদ সদস্য পদ: হাইকোর্টে রিট দায়ের
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জুলাই সনদে এক পার্সেন্ট ছাড় দেয়া হবে না বললেন নাহিদ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৮:৪৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • ৩৩৮ বার পড়া হয়েছে

অভ্যুত্থানের এক বছরে অনেকেই সমীকরণ মিলিয়ে ভুল পথে হাঁটছেন বলে হুঁশিয়ার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ মঙ্গলবার (১২ আগস্ট) কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় যুবশক্তি আয়োজিত যুব সম্মেলনে তিনি এ কথা হুঁশিয়ারি দেন।

 নাহিদ বলেন, গণঅভ্যুত্থানের এক বছরে কী পেলাম, দেশ কতটুকু পরিবর্তন হলো? ১ বছরে আকাঙ্ক্ষা পূরণ হয়নি। নতুন বন্দোবস্ত আমরা পাইনি। অভ্যুত্থান সমাপ্ত হয়নি। লড়াইও শেষ হয়নি।
 
২৪ এর অভ্যুত্থানকে ব্যর্থ করতে সব ধরনের চেষ্টা চলছে বলে জানিয়ে তিনি বলেন, ৭১ পরবর্তী বাকশাল কায়েম হয়েছে। ৯০ এর পর ব্যর্থ হয়েছে। কিন্তু ২৪ এর গণঅভ্যুত্থান ব্যর্থ করতে সকল আয়োজন সম্পন্ন হয়েছে।
 
এনসিপির আহ্বায়ক বলেন, যারা সমীকরণ মিলিয়ে ফেলছে, ভুল পথে হাঁটছেন, তাদের বলতে চাই, এক বছর ছাড় দিয়েছি। ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই সনদে এক পার্সেন্ট ছাড় দেয়া হবে না।
 নির্বাচন বিষয়ে নাহিদ বলেন, ‘নির্বাচন চাই। কিন্তু পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে। জাতীয় ঐক্য ধরে না রাখা গেলে, দেশকে স্থিতিশীল না রাখা গেলে আরেকটি ১/১১ আসবে।’
 
তিনি হুঁশিয়ার করে বলেন, সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়ন না করে এই সরকার যেতে পারবে না। অন্য কেউ ক্ষমতায় আসতেও পারবে না।
  
আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোন দেশের আমন্ত্রনে শর্ত থাকলে বন্ধুত্ব সম্ভব নয় বলে মন্তব্য করছেন রুহুল কবির রিজভী

জুলাই সনদে এক পার্সেন্ট ছাড় দেয়া হবে না বললেন নাহিদ

আপডেট সময় ০৮:৪৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫