ময়মনসিংহ , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন ​লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল ​আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো ​হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫ ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জেলেকে টেনে নিয়ে গেল কুমির সুন্দরবনে কাঁকড়া শিকারে যাওয়া

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে কুমিরের কবলে পড়েছেন সুব্রত মণ্ডল (৩২) নামে এক জেলে। কুমিরে টেনে নেওয়ার প্রায় সাতঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বেলা সাড়ে ৩টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল খালে ওই ঘটনা ঘটে।

বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন থেকে সরকারি রাজস্ব দিয়ে পাশ সংগ্রহ করে সুব্রতসহ কয়েকজন জেলে কাঁকড়া ধরতে বনে প্রবেশ করেন। আমুরবুনিয়া গ্রাম থেকে হেঁটে জোংড়া এলাকায় যান তারা। পথে নদী–খাল সাঁতরে পার হন। কাঁকড়া সংগ্রহ করে সুন্দরবন থেকে ফেরার পথে বেলা সাড়ে ৩টার দিকে করমজল খাল সাঁতরে পার হওয়ার সময় একটি কুমির সুব্রতকে কামড়ে ধরে পানির নিচে টেনে নিয়ে যায়। এ সময় তার সঙ্গে থাকা অন্য জেলেরা চেষ্টার পরও তাকে উদ্ধার করতে পারেননি।

সুন্দরবনের করমজল পর্যটন ও বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির গণমাধ্যমকে বলেন, ‘করমজল খাল পার হওয়ার সময় কুমিরের আক্রমণে সুব্রত মারা গেছেন। তার স্ত্রী সন্তানসম্ভবা বলে জানতে পেরেছি। খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। গ্রামবাসীর সঙ্গে তার সন্ধানে তল্লাশি শুরু করি। মঙ্গলবার বিকেল ৫টার দিকে খালে সুব্রতর মরদেহ ভেসে উঠেছিল। আবার কুমির মুখে নিয়ে ডুব দেয়। সাড়ে ৫টার দিকে আবারও কুমিরের মুখে একবার মরদেহ দেখা যায়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুমিরটি মরদেহ ছেড়ে দিলে কিছুক্ষণ দেখা গেলেও তা আবারও পানিতে ডুবে যায়। পরে রাতে মরদেহ উদ্ধার হয়েছে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য

জেলেকে টেনে নিয়ে গেল কুমির সুন্দরবনে কাঁকড়া শিকারে যাওয়া

আপডেট সময় ১০:১৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫