ময়মনসিংহ , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘ফাইভ স্টার’ হোটেলে বসে কর্মপরিকল্পনা করলে নারীর সমতা আসবে না বলে মন্তব্য করেছেন ইসি তাহমিদা ইনুর সাজা পুনর্বিবেচনার আবেদন— যাবজ্জীবন নয়, মৃত্যুদণ্ডের দাবিতে প্রসিকিউশনের বড় পদক্ষেপ নারীর শুধু উপস্থিতি নয়, প্রয়োজন কার্যকর অংশগ্রহণ বলে মন্তব্য করেছেন সিইসি ঝিনাইগাতীতে এলএফও সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সমীক্ষায় নেত্রকোণা জেলা পুলিশ পরিদর্শন সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার জানিয়েছেন প্রধানমন্ত্রী সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত বলেছেন রাষ্ট্রপতি নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় বিএনপির নেতাকর্মীদের কোনো সম্পৃক্ততা নেই জানিয়েছেন রাশেদ খাঁন পরিকল্পিত নগরায়নে প্রতি সিটি ও জেলায় হচ্ছে মাস্টারপ্ল্যান বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে ঢাকায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ঝিনাইগাতীতে এলএফও সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদের হলরুমে SWABOL Project-এর আওতায় এলএফও (LFO) সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।আজ ঝিনাইগাতী উপজেলা কৃষিপণ্য ও উৎপাদক সমবায় সমিতি লিমিটেড এবং রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস)-এর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা এফএসএফসিএসও (FSFCSO) কর্তৃক এলএফও (LFO) সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক মিজ্‌ ফরিদা ইয়াসমিন। এছাড়া উপস্থিত ছিলেন ট্রান্সফর্ম ট্রেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) মিস অ্যালিস ওয়ারো (Ms. Alice Oyaro), রুরাল ডেভেলপমেন্ট সংস্থার (আরডিএস) সাধারণ সম্পাদক ড. পার্থ সারথি রায়সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্‌ ফরিদা ইয়াসমিন পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তিনি নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

উল্লেখ্য, রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস) শেরপুরভিত্তিক একটি বেসরকারি, অলাভজনক ও অরাজনৈতিক উন্নয়ন সংস্থা। সংস্থাটির মূল লক্ষ্য হলো দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী—বিশেষ করে ভূমিহীন, ক্ষুদ্র কৃষক, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, আত্মনির্ভরতা অর্জন এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহায়তা করা। বর্তমানে আরডিএসশেরপুর, জামালপুর ও ময়মনসিংহসহ বিভিন্ন এলাকায় গ্রামীণ ও শহুরে জনগোষ্ঠীর সঙ্গে কাজ করছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ফাইভ স্টার’ হোটেলে বসে কর্মপরিকল্পনা করলে নারীর সমতা আসবে না বলে মন্তব্য করেছেন ইসি তাহমিদা

ঝিনাইগাতীতে এলএফও সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ

আপডেট সময় ১২:১২:৪৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬