ময়মনসিংহ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে পাঁচবিবি কৃষি বিভাগ নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ ফরিদপুর গোপালনগরে জেলি-কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দু’জনের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ নেত্রকোনায় কলমাকান্দাকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ঝিনাইগাতীতে পর্যটন মোটেল নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন

শেরপুরের গারো পাহাড় অঞ্চলে পর্যটন খাতের বিকাশ এবং পর্যটকদের জন্য আধুনিক আবাসন সুবিধা নিশ্চিত করতে পর্যটন মোটেল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া এলাকায় মোটেল নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) ফররুখ আহম্মদ।

গত শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে তিনি উপজেলার রাংটিয়া এলাকায় সরকারি প্রায় দুই একর জমি সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় প্রস্তাবিত স্থানের অবস্থান, আয়তন, যোগাযোগব্যবস্থা এবং পর্যটন অবকাঠামো সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শন শেষে অতিরিক্ত সচিব মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মুঠোফোনে কথা বলেন এবং প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নিতে শেরপুরের জেলা প্রশাসককে প্রয়োজনীয় চিঠিপত্র প্রদানের নির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঝিনাইগাতীর গজনী অবকাশকেন্দ্র, নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্কসহ গারো পাহাড়ঘেরা সীমান্তবর্তী এলাকায় প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক পর্যটক ভ্রমণে আসেন। কিন্তু পর্যাপ্ত আবাসন ও নিরাপদ থাকার ব্যবস্থা না থাকায় পর্যটকদের নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়।

প্রস্তাবিত রাংটিয়া এলাকায় পর্যটন মোটেল নির্মিত হলে পর্যটকদের জন্য নিরাপদ ও আধুনিক আবাসন সুবিধা নিশ্চিত হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে হোটেল-রেস্তোরাঁ, পরিবহন, ক্ষুদ্র ব্যবসা এবং অন্যান্য সেবাখাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এতে পর্যটননির্ভর অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসার ঘটার পাশাপাশি গারো পাহাড় অঞ্চলের পর্যটন সম্ভাবনাও আরও বিকশিত হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, পরিকল্পিত এই উদ্যোগ বাস্তবায়িত হলে গজনী অবকাশকেন্দ্র, মধুটিলা ইকোপার্কসহ শেরপুরের পর্যটন কেন্দ্রগুলো নতুন মাত্রা পাবে এবং সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলের পর্যটন শিল্পে ইতিবাচক পরিবর্তন আসবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার

ঝিনাইগাতীতে পর্যটন মোটেল নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন

আপডেট সময় ১০:০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬