ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম পে-স্কেল! প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা: অনুমোদনের অপেক্ষায় ৮,১০৬ কোটি টাকার ১২ প্রকল্প বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্মবিরতি শেষে কাজে যোগ দিচ্ছেন ইন্টার্ন চিকিৎসকরা দুই পয়েন্ট থেকে ২১ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ পূর্বধলায় ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ​টাইগারদের বড় পরীক্ষা: আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ সাময়িক যুদ্ধবিরতি: ইসরায়েলের সঙ্গে হামলা বন্ধে একমত ইরান ভয়াবহ কম্পন ইরানে: আঘাত হানল ৫ মাত্রার ভূমিকম্প
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ট্রেনে ছুরিকাঘাতে আহত ৯ যুক্তরাজ্যে , দুই সন্দেহভাজন আটক

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:৩০:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

ইংল্যান্ডের পূর্বাঞ্চলীয় শহর কেমব্রিজের কাছে একটি ট্রেনে ছুরিকাঘাতের ঘটনায় অন্তত নয়জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় এ হামলার পর দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ‘নিন্দনীয়’ বলে অভিহিত করেছেন।

ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানিয়েছে, হামলার ঘটনাটি তদন্তে সন্ত্রাসবিরোধী পুলিশও সহায়তা দিচ্ছে। তবে ঘটনাটির পুরো প্রেক্ষাপট ও উদ্দেশ্য নির্ধারণে তদন্ত চলছে।

ক্যামব্রিজশায়ার পুলিশ জানায়, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটে (বাংলাদেশ সময় রবিবার রাত ১টা ৩৯ মিনিটে) ডনকাস্টার থেকে লন্ডন কিংস ক্রসগামী সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের ট্রেনে একাধিক যাত্রীকে ছুরিকাঘাতের খবর পায় তারা। পরে ট্রেনটি হান্টিংডন স্টেশনে থামানো হয়।

পুলিশ জানায়, ‘সশস্ত্র কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ট্রেনটি হান্টিংডনে থামান, যেখানে দুইজনকে গ্রেপ্তার করা হয়।’

এক প্রত্যক্ষদর্শী স্কাই নিউজকে বলেন, সন্দেহভাজনদের একজন বড় ছুরি হাতে নাড়াচ্ছিলেন, পরে পুলিশ তাকে টিজার গান দিয়ে কাবু করে।

ইস্ট অব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, হান্টিংডন রেলস্টেশনে ব্যাপক পরিসরে উদ্ধার তৎপরতা চালানো হয়। সেখানে একাধিক অ্যাম্বুলেন্স, জরুরি চিকিৎসা দল ও তিনটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হয়।

ঘটনার পর এক্স (আগের টুইটার)-এ স্টারমার লিখেছেন, ‘এটি অত্যন্ত উদ্বেগজনক একটি ঘটনা। যারা এতে আক্রান্ত হয়েছেন, তাদের প্রতি আমার সহমর্মিতা রইল। দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য জরুরি সেবাদানকারী সংস্থাগুলোকেও ধন্যবাদ জানাই।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক

ট্রেনে ছুরিকাঘাতে আহত ৯ যুক্তরাজ্যে , দুই সন্দেহভাজন আটক

আপডেট সময় ০৯:৩০:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫