কুরগাঁওয়ের হরিপুর সীমান্তে অভিযান চালিয়ে ১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।গত শনিবার (১৫ আগস্ট) ২০২৬ দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধীনস্থ বাশালগাঁও বিওপির একটি বিশেষ টহল দল এই চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে মাদকের একটি চালান পার হওয়ার গোপন সংবাদের ভিত্তিতে বাশালগাঁও বিওপির টহল দলটি হরিপুর উপজেলার দক্ষিণ তোররা এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ৩৫২/১-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত পালিয়ে যাওয়া চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষা এবং মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্টাফ রিপোর্টার 



















