ময়মনসিংহ , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারে আরও ৪০ জনের নিয়োগের প্রজ্ঞাপন জারি: শিক্ষা মন্ত্রণালয়ে নতুন নিয়োগ নেত্রকোণায় মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণের সমাপনী শেরপুরে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ডিমপাহাড়-তিন্দুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি খাদে পড়ে নিহত ২, আহত ৫ ৫ বছরের শিশু রাফসানের জীবন বাঁচাতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান টাঙ্গাইলে ‘বিশ্ব শিক্ষক দিবস স্মারক আলোচনা ও সম্মাননা-২০২৬’ অনুষ্ঠিত গোপালগঞ্জে সড়ক পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত রফিকুল ইসলাম মাদানীর পরিচয়ে প্রতারণা: ভুয়া শালিকা সেজে টাকা আদায়, মূলহোতা গ্রেপ্তার ময়মনসিংহের গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, ২৬ ঘণ্টা পর স্ট্যামফোর্ড শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ডিমপাহাড়-তিন্দুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি খাদে পড়ে নিহত ২, আহত ৫

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৯:৫০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

​বান্দরবানের থানচিতে ডিমপাহাড়-তিন্দুমুখ সড়কে একটি পর্যটকবাহী চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় ৩৮ বিজিবির তিন্দুমুখ ক্যাম্পের সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করেছেন।
​

গত ৫ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৩:৪৫ ঘটিকায় বান্দরবান জেলার থানচি উপজেলার ডিমপাহাড়-তিন্দুমুখ সড়কে এ দুর্ঘটনা ঘটে। ডিমপাহাড় থেকে তিন্দুমুখ নৌঘাটের দিকে নামার সময় তিন্দুমুখ নৌ চেকপোস্ট থেকে আনুমানিক ৬০০ মিটার দূরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়।
​

এ দুর্ঘটনায় গাড়িতে থাকা পর্যটকদের মধ্যে দুজন ঘটনাস্থলেই নিহত এবং পাঁচজন আহত হন। দুর্ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএসের নির্দেশনায় অধীনস্থ তিন্দুমুখ বিজিবি ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন।
​

পরবর্তীতে আহত পাঁচজনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। নিহত দুজনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য থানচি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
​

দুর্ঘটনায় উদ্ধার কার্যক্রমে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। আহতদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার বিষয়টি বিজিবির পক্ষ থেকে সার্বক্ষণিকভাবে তদারকি করা হচ্ছে।
এ দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ও প্রশাসনিক কার্যক্রম চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারে আরও ৪০ জনের নিয়োগের প্রজ্ঞাপন জারি: শিক্ষা মন্ত্রণালয়ে নতুন নিয়োগ

ডিমপাহাড়-তিন্দুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি খাদে পড়ে নিহত ২, আহত ৫

আপডেট সময় ০৯:৫০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬