ময়মনসিংহ , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে মার্কেটে ভয়াবহ আগুন নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে বলেছেন শিক্ষামন্ত্রী দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৫,৪৮২ টাকা ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে বিরত রাখা অর্থনৈতিক মন্দার ঝুঁকির চেয়েও গুরুত্বপূর্ণ বললেন ট্রাম্প ​শান্তি আলোচনার ইঙ্গিত মস্কোর: আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া মসজিদে মিলল ইমামের ঝুলন্ত মরদেহ, রুমে পাওয়া গেল চিরকুট ​গ্রেপ্তার হলেন নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্র বিশ্বকাপ ট্রফি কার হাতে? চূড়ান্ত লড়াই শেষে ঘোষণা মঞ্চে নবম পে-স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সিলেটে বেড়েছে মোবাইল ছিনতাই, অন্তরালে মহিলা গ্যাং নারী ছিনতাকারী লাকি ও খাদিজা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ডেঙ্গু প্রতিরোধ পরামর্শ দিলেন-উপদেষ্টা হাসান আরিফ

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৩৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • ২৪২ বার পড়া হয়েছে

অনলাইন সংবাদ-

অন্তবর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, ‘লোক দেখানো কাজ করে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয়। যার যার জায়গা থেকে কাজ করতে হবে। প্রত্যেকের সচেতনতাই পারে ডেঙ্গু প্রতিরোধ করতে।’

আজ মঙ্গলবার সকালে রাজধানীর আরমানিটোলা এলাকার আহমেদ বাওয়ানি স্কুল অ্যান্ড কলেজে ‘ডেঙ্গু রোগ প্রতিরোধে সমন্বিত মশক নিয়ন্ত্রণ’ কার্যক্রম পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, ‘ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, যা খুবই উদ্বেগজনক। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে ১২টি টিম গঠন করা হয়েছে।’

হাসান আরিফ বলেন, ‘মন্ত্রী আসছে বলে দেখানোর কিছু নেই। নতুন ঝাড়ু নিয়ে দেখানোর কিছু নেই। কাজ করে যেতে হবে। গণমাধ্যমের ভূমিকাও লাগবে।’ পরিষ্কার- পরিচ্ছন্নতার জন্য সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলরদের দায়ী করে তিনি বলেন, ‘যার যার জায়গা থেকে কাজ করতে হবে। প্রত্যেকের সচেতনতাই পারে ডেঙ্গু প্রতিরোধ করতে।’

প্রসঙ্গত, বাংলাদেশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব ব্যাপকভাবে শুরু হয় ২০০০ সালে। ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত দুই লাখ ৪৪ হাজার ২৪৬ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন। এ সময় মারা যান ৮৫৩ জন। দেশের ইতিহাসে গত বছর ডেঙ্গুর সবচেয়ে ভয়াবহ সময় দেখেছে বাংলাদেশ। সোয়া তিন লাখ মানুষ হাসপাতালে ভর্তির পাশাপাশি এক হাজার ৭০৫ মানুষের প্রাণহানি ঘটে ২০২৩ সালে।

চলতি বছরের শুরুর দিতে ডেঙ্গুর প্রকোপ তেমনটা না থাকলেও কিছুদিন ধরে ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে ডেঙ্গু পরিস্থিতি। গত আগস্টের চেয়ে চলতি সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে দ্বিগুণ। আগস্টের শেষ দিক থেকে ক্রমেই হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের চাপ বাড়তে থাকে। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে মার্কেটে ভয়াবহ আগুন

ডেঙ্গু প্রতিরোধ পরামর্শ দিলেন-উপদেষ্টা হাসান আরিফ

আপডেট সময় ০৩:৩৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪