ময়মনসিংহ , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের সভা অনুষ্ঠিত ময়মনসিংহে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বিমানমন্ত্রী শেরপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদারে প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা কালিহাতীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোণায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কালীগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধ, দোকানে হামলা ও মালামাল লুটের অভিযোগ; উদ্ধার ২৩ বস্তা পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন মানব পাচার থেকে ফিরে আসা সারভাইভারদের স্বাবলম্বী করে তুলতে রাইটস যশোর-এর উদ্যোগে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে গুরুত্ব, ৫ বছরে ৫৫০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ডোমারে ৫০ পিস ট্যাপেন্টাডল ও ৯ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

নীলফামারীর ডোমারে পুলিশ পরিচালনা করেছে বিশেষ মাদকবিরোধী অভিযান। এই অভিযানে ৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ও ৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

​গ্রেপ্তাররা হলেন— উপজেলার চিকনমাটি এলাকার মো. বায়োজিদ হোসেনের ছেলে মো. সাদিকুর রহমান ওরফে সৌরভ (২৬) এবং চান্দখানা এলাকার মোহাম্মদ আশরাফ আলীর ছেলে আমিনুল ইসলাম (২৮)।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাদিকুর রহমানের কাছ থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ও আমিনুল ইসলামের কাছ থেকে ৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
​

এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মাদক উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা করা হয়েছে। এর মধ্যে সাদিকুর রহমানের বিরুদ্ধে ডোমার থানার মামলা নম্বর-১৫ (তারিখ: ২১/০৮/২০২৬), যা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় এবং আমিনুল ইসলামের বিরুদ্ধে একই আইনের ১০(ক) ধারায় রুজু করা হয়। পরে পুলিশ পাহারায় তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

​বর্তমানে তরুণদের মাঝে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ বিপজ্জনক মাদকের ছড়াছড়ি আশঙ্কাজনক হারে বাড়ছে। স্থানীয়রা মনে করছেন, মাদকের এ বিস্তার রুখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযানের পাশাপাশি পারিবারিক প্রমূল্যবোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের সভা অনুষ্ঠিত

ডোমারে ৫০ পিস ট্যাপেন্টাডল ও ৯ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

আপডেট সময় ১১:১৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬