ময়মনসিংহ , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জয়পুরহাটে শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল ঢাকা অর্থনীতির কেন্দ্র, প্রশাসক রাতারাতি সব বদলে ফেলতে চাইলেও পারবেন না বলেছেন মির্জা ফখরুল হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ জানিয়েছেন বিএফআইইউ প্রধান চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী পূর্বধলার নির্বাহী অফিসার শফিকুল ইসলাম বদলি, নতুন নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ আল মামুন ​আন্দোলনের শঙ্কায় এইচএসসি কেন্দ্রগুলোতে অভিভাবকদের উদ্বেগ ও বাড়তি উপস্থিতি ​চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে শ্লীলতাহানি: রেলস্টেশন এলাকায় দোকান কর্মচারী গ্রেপ্তার ​নবম পে-স্কেলের সুপারিশ চূড়ান্ত করতে আজ সচিব কমিটির বৈঠক ​গুলিস্তানে ভয়াবহ এসি বিস্ফোরণ: সেলুনে দগ্ধ অন্তত ১০ সবুজ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী: শিক্ষার্থীদের প্রতি বছর একটি করে গাছ লাগানোর আহ্বান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ঢাকা অর্থনীতির কেন্দ্র, প্রশাসক রাতারাতি সব বদলে ফেলতে চাইলেও পারবেন না বলেছেন মির্জা ফখরুল

রাজধানীর দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতার কথা তুলে ধরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্ষা এলেই ঢাকার সমন্বয় সংকট প্রকট হয়ে ওঠে। একই সঙ্গে রাজধানীকে বাসযোগ্য রাখতে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আজ বুধবার (১৫ জুলাই) রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আয়োজিত বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিদেশে গেলে মানুষ একটি চকলেটের মোড়ক ফেলতেও ডাস্টবিন খোঁজেন। এটি মূলত মানসিকতার বিষয়। সেই সচেতনতা দেশের মানুষকেও গড়ে তুলতে হবে।

নদী দখলের প্রসঙ্গ তুলে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, নিয়মিতভাবেই তুরাগ নদী দখল হয়েছে। বুড়িগঙ্গা ও তুরাগ নদী দখলমুক্ত করার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বলেন, “এই নদীগুলোকে বাঁচাতে না পারলে ঢাকাকে বাঁচানো সম্ভব হবে না।”

এ সময় রাজধানীতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ট্রাফিক সিগন্যাল চালুর ইতিবাচক প্রভাবের কথাও উল্লেখ করেন মির্জা ফখরুল। তার ভাষ্য, এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা চালুর পর সড়কে শৃঙ্খলা কিছুটা ফিরে এসেছে, কারণ আইন ভঙ্গ করলে স্বয়ংক্রিয়ভাবে ব্যবস্থা নেওয়ার আশঙ্কা রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জয়পুরহাটে শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল

ঢাকা অর্থনীতির কেন্দ্র, প্রশাসক রাতারাতি সব বদলে ফেলতে চাইলেও পারবেন না বলেছেন মির্জা ফখরুল

আপডেট সময় ০৩:১০:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬