ময়মনসিংহ , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেত্রকোনার পাহাড়ে শুষ্ক মৌসুমে পানি নেই, বর্ষায় নিরাপদ পানির সংকট সারা বছর পানির কষ্টে সীমান্তবর্তী পাহাড়ি এলাকার মানুষ ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণ: ক্ষতিপূরণের টাকা উত্তোলনে হয়রানি ও বৈষম্যের প্রতিবাদে চার মৌজাবাসীর মানববন্ধন ও ১৫ দিনের আল্টিমেটাম ১০ কোটি টাকার সেতুর ফুটপাত স্ল্যাবে রডের বদলে বাঁশ ব্যবহারের অভিযোগ বিপিএম-সেবা’ পদক পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বাউবিতে ইউজিসির হিট প্রকল্পের আওতায় শিক্ষকদের তিন মাসব্যাপী প্রশিক্ষণ শুরু নেত্রকোনায় ‘নিউট্রিশন স্মার্ট কমিউনিটি প্রজেক্ট’ বিষয়ক সূচনা কর্মশালা অনুষ্ঠিত ময়মনসিংহ রেঞ্জের আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত দক্ষিণ রাউজানে লিটন মহাজনের রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা পূর্বধলা শ্যামগঞ্জে বাসে তল্লাশি, ৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক আনন্দমুখর পরিবেশে গাজীপুরের কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ সম্পন্ন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণ: ক্ষতিপূরণের টাকা উত্তোলনে হয়রানি ও বৈষম্যের প্রতিবাদে চার মৌজাবাসীর মানববন্ধন ও ১৫ দিনের আল্টিমেটাম

ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেনে উন্নীত করার লক্ষ্যে অধিগ্রহণকৃত জমি, বাড়ি, দোকানপাট এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণের টাকা উত্তোলনে নানা ধরনের হয়রানি, বৈষম্য ও কর্তৃপক্ষের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে সিলেটের বিশ্বনাথের চার মৌজাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

গত ​সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বিশ্বনাথ ও দক্ষিণ সুরমা উপজেলার সীমানাবর্তী রশিদপুর পয়েন্টে ‘ফরিদপুর, তাজমহরমপুর, রশিদপুর ও আরদিলপুর’ মৌজাবাসীর যৌথ উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​মানববন্ধন কর্মসূচি থেকে কর্তৃপক্ষকে ১৫ দিনের আল্টিমেটাম দেওয়া হয়। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, একদিকে এই মৌজাগুলোর সরকার নির্ধারিত দামের চেয়ে কম ও বৈষম্যমূলক ক্ষতিপূরণের তালিকা তৈরি করা হয়েছে; অন্যদিকে সরকারি উন্নয়ন ও জনসাধারণের কল্যাণের কথা চিন্তা করে যখন এলাকাবাসী সেই নির্ধারিত টাকা গ্রহণেও ইচ্ছুক, তখন তাদের চরমভাবে হয়রানি করা হচ্ছে।

এমনকি ক্ষতিগ্রস্ত মসজিদের ক্ষতিপূরণের টাকা প্রদানেও সংশ্লিষ্ট কতৃপক্ষ এলাকাবাসীর সাথে অসৌজন্যমূলক আচরণ করছে। কর্তৃপক্ষের এই চরম অবহেলার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। নির্ধারিত ১৫ দিনের মধ্যে ক্ষতিপূরণের টাকা না পেলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন তারা।

​বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে এবং রশিদপুর জামে মসজিদের কোষাধ্যক্ষ রফিক মিয়ার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন ক্ষতিগ্রস্ত ও স্থানীয় ভুক্তভোগী শেখ নূর মিয়া, শেখ মো. আজাদ, আব্দুল মান্নান, মঈনুল ইসলাম খান, আবু সাঈদ হিরণ, আব্দুল খালিক, হাজী ফারুক মিয়া, আরজুমন্দ আলী, সুহেল রানা, জুনাব আলী, জাহাঙ্গীর মিয়া, গৌছ আলী এবং নজরুল ইসলাম মনির মেম্বার।মানববন্ধন কর্মসূচিতে সিলেটের বিশ্বনাথ ও দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনার পাহাড়ে শুষ্ক মৌসুমে পানি নেই, বর্ষায় নিরাপদ পানির সংকট সারা বছর পানির কষ্টে সীমান্তবর্তী পাহাড়ি এলাকার মানুষ

ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণ: ক্ষতিপূরণের টাকা উত্তোলনে হয়রানি ও বৈষম্যের প্রতিবাদে চার মৌজাবাসীর মানববন্ধন ও ১৫ দিনের আল্টিমেটাম

আপডেট সময় ১২:৪৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬