ময়মনসিংহ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাউজানে কল্পতরু সংঘের উদ্যোগে ৫ দিনব্যাপী শ্রীশ্রী কৃষ্ণের রাস মহোৎসব শুরু নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে ‘লেখকের অঙ্গন’-এর ৩১তম গ্রন্থালোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইদহে ডুমুরিয়ার রিটেইলারদের সম্মেলন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত নাচোলে পুলিশের অভিযানে দুই চোরাই গরু উদ্ধার, আটক ১ পূর্বধলায় দামোদর মাসের সমাপনী বৈষ্ণব সেবা, হাজারো ভক্তের সমাগম শেরপুরে দুই সহকারী কমিশনার (ভূমি)-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ত্রিশালের রায়মনিতে ১০০ শ্রমজীবী মানুষের মাঝে “চেষ্টা”র কম্বল বিতরণ ময়মনসিংহে উন্নতমানের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে নতুন ঠিকানায় মেরী স্টোপস ক্লিনিকের উদ্বোধন মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

তারেক-রুমিনের বিকৃত ছবি ফেসবুকে শেয়ার করে জামায়াত নেতা পদ হারালেন

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

চাঁদপুরের হাজীগঞ্জে ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের সিনিয়র নেতা রুমিন ফারহানাকে নিয়ে এডিট করা ছবি শেয়ারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত ইউনিয়ন জামায়াত আমিরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গত শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পালিশারা গ্রামে এ সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

জেলা জামায়াতের সেক্রেটারি শাহজাহান মিয়া এক বিবৃতিতে বিএনপি নেতাকর্মীদের হামলার নিন্দা জানান। তিনি দাবি করেন, সংঘর্ষে জামায়াতের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন পালিশারা গ্রামের জামায়াত আমির হাফেজ আহমেদ, সেক্রেটারি ফয়সাল, মোহাম্মদুপর গ্রামের আমির আনোয়ার হোসেন, সাবেক আমির আবদুল মোতালেব ও আরও কয়েকজন।

অন্যদিকে হাজীগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী জসিম অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার রাতে ইউনিয়ন জামায়াত আমির মাওলানা ইলিয়াস তার ফেসবুকে তারেক রহমান ও রুমিন ফারহানার বিকৃত ছবি শেয়ার করেন। শুক্রবার সকালে বিষয়টি নিয়ে প্রশ্ন করলে জামায়াত নেতাকর্মীরা অতর্কিতভাবে যুবদল ও বিএনপি কর্মীদের ওপর হামলা চালায়।

হামলায় আহত ইউনিয়ন যুবদল নেতা নেছার আহমেদ বলেন, ‘হামলায় আমাদের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাউজানে কল্পতরু সংঘের উদ্যোগে ৫ দিনব্যাপী শ্রীশ্রী কৃষ্ণের রাস মহোৎসব শুরু

তারেক-রুমিনের বিকৃত ছবি ফেসবুকে শেয়ার করে জামায়াত নেতা পদ হারালেন

আপডেট সময় ১১:১৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫