ময়মনসিংহ , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শম্ভুগঞ্জ ইউ. সি. উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এইচএসসি, পরীক্ষার্থী ১২ লাখ ৬৭ হাজারের বেশি ময়মনসিংহের গৌরীপুরে ৪ মৎস্যচাষীর মাঝে দেশীয় ছোট মাছ চাষের উপকরণ বিতরণ অনুষ্ঠিত এআই ক্যামেরায় দেড় হাজার মামলা হয়েছে জানালেন ডিএমপি কমিশনার বগুড়ায় কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম, গ্রেফতার যুবক ইরানে সড়ক দুর্ঘটনায় আইআরজিসি নৌবাহিনীর মুখপাত্রের মৃত্যু মাদ্রাসাসহ বেতন বঞ্চিত শিক্ষকদের সমস্যার সমাধান শিগগিরই বললেন শিক্ষামন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে আরও ২টি আউটলেট নির্মাণসহ নানামুখী উদ্যোগ ব্রাজিলকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট ভাইরাল গণমাধ্যম সংবাদ প্রকাশের  পর অন্ধ আকলিমার পাশে ইউএনও, শফিকুল ইসলাম
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

তাসনিম জারা পেশিশক্তি নয়, তথ্য ব্যবহার করে রাজনৈতিক দাপট মোকাবিলা করবেন

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০২:০১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজের এই অবস্থানের কথা স্পষ্ট করেন।

তাসনিম জারা তার পোস্টে উল্লেখ করেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সবসময় পেশিশক্তির প্রয়োজন হয় না, বরং অন্যায়ের রাজনৈতিক মূল্য বা ‘পলিটিক্যাল কস্ট’ বাড়িয়ে দেওয়াই সবচেয়ে কার্যকর কৌশল।

এই চ্যালেঞ্জ মোকাবিলায় নিজের দুটি শক্তিশালী হাতিয়ারের কথা উল্লেখ করেছেন তাসনিম জারা। প্রথমত, তথ্য বা এভিডেন্স কীভাবে যথাযথভাবে সংগ্রহ ও উপস্থাপন করতে হয়, সে বিষয়ে তার প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক শিক্ষা ও অভিজ্ঞতা রয়েছে।

দ্বিতীয়ত, সেই সত্যকে কোনো মাধ্যম বা ভায়া মিডিয়া ছাড়াই মুহূর্তের মধ্যে কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার মতো বিশাল অনলাইন প্ল্যাটফর্ম তার নিয়ন্ত্রণে আছে। তিনি বিশ্বাস করেন, পেশিশক্তি দিয়ে সাময়িক দাপট দেখানো সম্ভব হলেও তথ্য ও জনমতের তৈরি করা সামাজিক চাপ উপেক্ষা করার সাধ্য কোনো রাজনৈতিক দলের নেই।

জনগণের উদ্দেশ্যে তিনি প্রতিশ্রুতি দেন যে, নির্বাচিত হওয়ার পর তিনি প্রতিটি অনিয়মকে জনসম্মুখে আনবেন যাতে সেগুলো স্থায়ী পাবলিক রেকর্ডে পরিণত হয়। তিনি দাবি করেন, দুনিয়ার সবচেয়ে নিষ্ঠুর একনায়ক শাসকরাও শেষ পর্যন্ত জনমতের এই শক্তিকে পরাজিত করতে পারেনি।

সৎ থেকে এবং তথ্যের সঠিক ব্যবহারের মাধ্যমে তিনি ঢাকা-৯ আসনে একটি আদর্শিক পরিবর্তন আনতে চান। তার এই ডিজিটাল ও তথ্যভিত্তিক রাজনৈতিক কৌশল তরুণ ভোটারদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

শম্ভুগঞ্জ ইউ. সি. উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন

তাসনিম জারা পেশিশক্তি নয়, তথ্য ব্যবহার করে রাজনৈতিক দাপট মোকাবিলা করবেন

আপডেট সময় ০২:০১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬