ময়মনসিংহ , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় জনগণের ভালবাসায় সাড়া দিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন মোঃ এরশাদ খাঁন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন জানিয়েছেন আইনমন্ত্রী দেশে অর্ধশত কোটি টাকার মালিক মাত্র ১৫ জন! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার বলেছেন প্রধানমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই জানিয়েছেন চিফ প্রসিকিউটর অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনার মানে হয় না: ককরোচ জনতা পার্টি সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়: দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বার্তা সরকার রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে বলে মন্তব্য করেছেন শিবির সভাপতি সাদ্দাম মোদির সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ: ভারতের রাজপথে এখন জেন-জি প্রজন্মের উত্তাল আন্দোলন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

তিন বিভাগের সংঘর্ষ, বহিষ্কার ৮ শিক্ষার্থী

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১২:৫২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

ফুটবল খেলাকে কেন্দ্র করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) তিন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আট শিক্ষার্থীকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করেছে। একই সঙ্গে ঘটনাটি তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

‎আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ২টায় জরুরি শৃঙ্খলা কমিটির মিটিং ডাকা হয়। মিটিং শেষে এ অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার কারার ঘোষণা করেন উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানান, সোমবার (১৩ অক্টোবর) বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে মার্কেটিং, পরিসংখ্যান ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরিসংখ্যান বিভাগের প্রান্ত, পদার্থ বিজ্ঞান বিভাগে ইউসুফ ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থী নিলয়কে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর পরই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান, রেজিস্ট্রার ড. হারুন অর রশীদ এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. ইলিয়াস প্রামানিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আট শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- মার্কেটিং বিভাগের ১৬ তম ব্যাচের শিক্ষার্থী সাফায়েত শুভ, শাহরিয়ার অপু, সজিব, সৌরভ, নাজমুজ সাকিব, রোহান সরকার রোহান, জিহাদ এবং ১৪ তম ব্যাচের শিক্ষার্থী আশরাফুল।

উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন কঠোর সিদ্ধান্ত নিয়েছে এটা তার প্রমাণ।তদন্ত কমিটি গঠন করা হয়েছে প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে এবং যদি আরো কেউ অপরাধ করে থাকে তাকেও শাস্তি দেওয়া হবে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় জনগণের ভালবাসায় সাড়া দিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন মোঃ এরশাদ খাঁন

তিন বিভাগের সংঘর্ষ, বহিষ্কার ৮ শিক্ষার্থী

আপডেট সময় ১২:৫২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫