মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে ময়মনসিংহের ত্রিশালে বেলর বাঁশকুড়ি এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল হা-ডু-ডু ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৪:০০ ঘটিকায় উপজেলার আহরারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক জনাব আলহাজ্ব মো: তাজুল ইসলাম সরকার। খেলাটির শুভ উদ্বোধন করেন মিনার ফিস ফিড মিলস (কানহর বাজার)-এর পরিচালক এবং বৈলর ধানীখোলা সম্মেলন মাঠের মাহমুদিয়া আরাবিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব মো: ইলিয়াস।
আবুল মনসুর মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: জাহাঙ্গীর আলম বিএসসি-এর সভাপতিত্বে এবং হারেজ উদ্দিন হারু মেম্বার-এর পরিচালনায় উক্ত খেলায় এলাকার ক্রীড়ামোদী হাজারো দর্শক উপস্থিত ছিলেন।
খেলা শেষে বিজয়ী দলের হাতে প্রথম পুরষ্কার হিসেবে ১টি ষাঁড় গরু এবং বিজিত (দ্বিতীয়) দলের হাতে ১টি খাসি পুরষ্কার হিসেবে তুলে দেওয়া হয়। বৈলর বাঁশকুড়ি এলাকাবাসী ও যুবসমাজের সার্বিক সহযোগিতায় সফলভাবে এ টুর্নামেন্ট সম্পন্ন হয়।
গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই খেলা দেখতে স্থানীয় বিপুলসংখ্যক দর্শক ও ক্রীড়ামোদী মানুষ মাঠে উপস্থিত হন। বক্তারা তাঁদের বক্তব্যে যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং সুস্থ বিনোদনের বার্তা ছড়িয়ে দিতে এ ধরনের দেশীয় খেলার আয়োজন নিয়মিত বজায় রাখার আহ্বান জানান।

রিফাত উজ জামান স্টাফ রিপোর্টার 


















