ময়মনসিংহ , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাউবিতে ইউজিসির হিট প্রকল্পের আওতায় শিক্ষকদের তিন মাসব্যাপী প্রশিক্ষণ শুরু নেত্রকোনায় ‘নিউট্রিশন স্মার্ট কমিউনিটি প্রজেক্ট’ বিষয়ক সূচনা কর্মশালা অনুষ্ঠিত ময়মনসিংহ রেঞ্জের আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত দক্ষিণ রাউজানে লিটন মহাজনের রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা পূর্বধলা শ্যামগঞ্জে বাসে তল্লাশি, ৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক আনন্দমুখর পরিবেশে গাজীপুরের কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ সম্পন্ন গোপালপুরে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১২०० মিটার জাল ধ্বংস পাঁচবিবির গ্যালাক্সি ড্রাগন বাগান পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ নবীনগরে তিতাস পাড়ের অবৈধ বালু অপসারণ শুরু ১৫ দিনের সময়সীমা শেষ, নদী রক্ষা নিয়ে প্রশ্ন টেকনাফে নাফ নদীতে বস্তা ফেলে পাচারকারীদের লাপাত্তা, ১৪ হাজার ইয়াবাসহ জব্দ ৭০ লাখ টাকার মাদক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দক্ষিণ রাউজানে লিটন মহাজনের রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১২:০০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্বেশ্বরী ও গঙ্গা মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক লিটন মহাজন লিটু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় সম্প্রতি মন্দির প্রাঙ্গণে এক বিশেষ প্রার্থনা ও মঙ্গল সভার আয়োজন করা হয়।

মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে আয়োজিত এ প্রার্থনাসভায় পরিষদের নেতৃবৃন্দ, সদস্য, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্বেশ্বরী ও গঙ্গা মন্দির পরিচালনা পরিষদের সভাপতি সুভাষ চৌধুরী, সহসভাপতি দোলন কৃষ্ণ ঘোষ, অর্থ সম্পাদক সমীর চন্দ্র দে, সাবেক অর্থ সম্পাদক খোকন সেন, সাংগঠনিক সম্পাদক অঞ্জন বিশ্বাস, দেওয়ানপুর এস কে সেন অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক রনজিত কুমার চৌধুরী, শিবু প্রসাদ ভট্টাচার্য, সুজন দে, মন্দিরের পৌরোহিত্যকারী প্রণব চক্রবর্তী, মিলন কান্তি বৈদ্য, রত্না বিশ্বাস, শ্যামল তালুকদার, সুধীর সেন, বিপ্লব মহাজন ও দোলন মহাজনসহ পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।

​বক্তারা লিটন মহাজন লিটুর দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি তাঁর অসুস্থতার এই সময়ে রক্তদানসহ বিভিন্নভাবে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, মন্দির পরিচালনা পরিষদের পক্ষ থেকে তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে লিটন মহাজন লিটুর আশু আরোগ্য ও সুস্থতার জন্য সৃষ্টিকর্তার চরণে বিশেষ প্রার্থনা করা হয়। একই সঙ্গে তাঁর শোকাহত ও উদ্বেগাক্রান্ত পরিবারের সদস্যদের মানসিক শক্তি এবং কল্যাণ কামনা করা হয়। উপস্থিত সকলে সমস্বরে তাঁর দ্রুত সুস্থতা কামনা করে আশীর্বাদ ও মঙ্গল প্রার্থনা করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাউবিতে ইউজিসির হিট প্রকল্পের আওতায় শিক্ষকদের তিন মাসব্যাপী প্রশিক্ষণ শুরু

দক্ষিণ রাউজানে লিটন মহাজনের রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা

আপডেট সময় ১২:০০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬