ময়মনসিংহ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে পাঁচবিবি কৃষি বিভাগ নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ ফরিদপুর গোপালনগরে জেলি-কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দু’জনের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ নেত্রকোনায় কলমাকান্দাকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দিনাজপুরের ঐতিহাসিক সীতাকোট বিহার পরিদর্শন করলেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০১:০২:১৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সীতাকোট বিহার পরিদর্শন করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন ও সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
​

গত শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তারা সীতাকোট বিহারে পৌঁছান এবং এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা এবং নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদারসহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​পরিদর্শনকালে মন্ত্রী ও প্রতিমন্ত্রী সীতাকোট বিহারের ঐতিহাসিক গুরুত্ব, বর্তমান রক্ষণাবেক্ষণ অবস্থা এবং সংস্কার কার্যক্রম সম্পর্কে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন।
​

তারা সীতাকোট বিহারের মূল প্রত্নতাত্ত্বিক গুরুত্ব অক্ষুণ্ন রেখে এর সংস্কার ও সংরক্ষণ কার্যক্রম আরও জোরদার করার ওপর বিশেষ জোর দেন। এছাড়া দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ বাড়াতে প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধা সম্প্রসারণের বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলোচনা করেন।

​সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রাচীন এই স্থাপনাটি দেশের ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক গবেষণায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। যথাযথ সংরক্ষণ এবং আধুনিক পর্যটন সুবিধা নিশ্চিত করা গেলে এটি দেশের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্রে রূপ নিতে পারে। পরিদর্শন শেষে মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এই প্রত্ন-পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার কথা জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার

দিনাজপুরের ঐতিহাসিক সীতাকোট বিহার পরিদর্শন করলেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী

আপডেট সময় ০১:০২:১৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬