ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জ্বালানি খাতে বিনিয়োগ করতে চায় যুক্তরাজ্য জানিয়েছেন মীর শাহে আলম স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না, বৈধ হলেই প্রার্থী বলেছেন মীর শাহে আলম অবৈধ ড্রেজারে মাটি কাটা রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পাইপ ও যন্ত্রপাতি জব্দ ও বিনষ্ট ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচন আগামী ২৯ অক্টোবর জানিয়েছেন ইসি সচিব ব্রাহ্মণবাড়িয়ায় ডিজিটাল পাল্লায় রশি বেঁধে ওজনে কারচুপি, ইলিশ ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা বৃদ্ধ স্ত্রীকে কোলে নিয়ে খাবারের আকুতি: শেরপুর জেলা প্রশাসনের মানবিক সহায়তা খুলনার ভৈরব নদে ট্রলার-ফেরি সংঘর্ষ: আট দিন পর নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, শোকাহত পরিবারের পাশে জেলা প্রশাসক কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকট: উৎপাদন ব্যাহত, দিশেহারা শিল্প মালিকরা নেত্রকোণায় জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি জনসাধারণের সমস্যা শুনে তাৎক্ষণিক সমাধান, কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা ডোমারে পৃথক ঘটনায় যুবক ও অজ্ঞাতপরিচয়ের ব্যক্তির মৃত্যু
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দুই শিশুসহ একই পরিবারের তিনজনকে হত্যা খুলনায়

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৯:০৫:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

খুলনার লবণচরা এলাকায় একই পরিবারের নানি ও দুই শিশুকে ইট দিয়ে আঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (১৬ নভেম্বর) রাতে শিশুদের বাবা-মা অফিস শেষে বাড়িতে ফিরলে তাদের মরদেহ দেখতে পায়।

স্বজন ও স্থানীয়দের অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।

শিশুদের বাবা-মা কর্মস্থলে থাকায় তাদের দেখাশোনা করতেন নানি।

স্থানীয়রা জানান, শিশু দুটির মা বাড়ি ফিরে মরদেহ দেখেন। তিনি চিৎকার করার পর প্রতিবেশীরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত শুরু করেছে।

মা শাহীতুন নেসা অভিযোগ করেন, তার মামা শ্বশুরের ছেলের সঙ্গে জমি নিয়ে ঝামেলা ছিল, সে একজন সন্ত্রাসী। সে এ হত্যাকাণ্ড ঘটাতে পারে।

শিশুরা স্থানীয় মাদ্রাসার প্রথম শ্রেণীতে পড়তো। মরদেহ পুলিশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সুদর্শন রায় জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। অভিযুক্তদের ধরতে অভিযান শুরু করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি খাতে বিনিয়োগ করতে চায় যুক্তরাজ্য জানিয়েছেন মীর শাহে আলম

দুই শিশুসহ একই পরিবারের তিনজনকে হত্যা খুলনায়

আপডেট সময় ০৯:০৫:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫